কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল সিবিআই। আইনমন্ত্রী মলয় ঘটক, তাঁর পরিবারের অন্য সদস্য ও তাঁর ঘনিষ্ঠ সংখ্যা মিলিয়ে মোট ৫ টি অ্যাকাউন্টের তথ্য চাইল সিবিআই। আগামী ১৩ ডিসেম্বরের মধ্যে ব্যাঙ্ককে নথি জমা দেওয়ার নির্দেশ।
বিশেষভাবে উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে একাধিকবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস পাঠিয়েছে ইডি। সূত্র মাফিক, যেদিন থেকে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে, সেই সময় থেকে এখনও পর্যন্ত প্রত্যেকটি স্টেটমেন্ট সিবিআই চেয়েছে। পাশাপাশি, ঘটক পরিবারের পাঁচ সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও চাওয়া হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, কয়লা পাচারকাণ্ডে অনেকদিন ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার নখদর্পবে ছিলেন মলয়। ইতিমধ্যে তাঁকে বেশ কয়েকবার তলব করেছেন তদন্তকারীরা। এবার তাঁদের নজরে মলয়ের ব্যাঙ্কের লেনদেন।







