রাজনীতি

আধুনিক ভারতবর্ষের রূপকার নরেন্দ্র মোদী নন তিনি হলেন রাজীব গান্ধী, দাবী কংগ্রেসের !

নিজস্ব সংবাদদাতা : কংগ্রেসের সদ্ভাবনা দিবসের প্রাক্কালে, আধুনিক ভারতের রূপকার ভারতরত্ন রাজীব গান্ধীর চিন্তা-ভাবনা ও আদর্শকে তুলে ধরার লক্ষ্যে রাস্তায় নামল কংগ্রেসের শ্রমিক সংগঠন আই এন টি ইউ সি এবং প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা।

কলকাতার রাজপথে নেমে,মণিপুরের নৃশংস হত্যালীলা ও CAG রিপোর্ট অনুযায়ী এযাবৎকালের সর্বোচ্চ পরিমাণ টাকা নয়ছয়ের অভিযোগে অভিযুক্ত কেন্দ্রের নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন। তারা বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এর উত্তর দিতে হবে, না হলে ক্ষমতা থেকে সরে যেতে হবে। আজ সকালে শিয়ালদহের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়ে এই প্রতিবাদ কর্মসূচী পালন করে কংগ্রেসের আইএনটিইউসি ও সেবা দল এর নেতাকর্মীরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.