মতুয়া ঠাকুরবাড়ির অন্দরে বিজেপির রাজনীতি ঘিরে অশান্তি এখন তুঙ্গে। সাংসদ শান্তনু ঠাকুর ও বিধায়ক সুব্রত ঠাকুরের দ্বন্দ্বে সরগরম ঠাকুরবাড়ি। ভাই শান্তনুর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন দাদা সুব্রত।
ক্ষমতার লোভ ও দম্ভে অন্ধ হয়ে পরেছেন শান্তনু ঠাকুর বলে তীব্র কটাক্ষ তার দাদা সুব্রত ঠাকুরের। বিজেপিকে ব্ল্যাকমেল করেই কেন্দ্রে মন্ত্রিত্ব আদায় করেছে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বিধায়কের আরও দাবি করেছেন, গাইঘাটা কেন্দ্র থেকে স্ত্রীকে প্রার্থী করতে চাইছেন শান্তনু। সেই কারণে রাজনৈতিকভাবে তাঁকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে। ঠাকুরবাড়ির রাজনৈতিক বিভাজন কোনো নতুন চিত্র নয়। কপিলকৃষ্ণ ঠাকুর ও মঞ্জুলকৃষ্ণ ঠাকুরের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই দ্বন্দ্ব চলছে। এবার সেই তালিকায় যোগ হল সুব্রত বনাম শান্তনুর বিরোধ।
বিধায়কের আরো অভিযোগ, ভোট-পরবর্তী সময়ে শান্তনু ঠাকুরের সামাজিক মাধ্যমের পোস্টগুলি উদ্দেশ্যপ্রণোদিত। মতুয়া মহাসঙ্ঘের বিভিন্ন সদস্যকে দিয়ে সেই পোস্ট করানো হচ্ছে। সমস্ত কিছুর নেপথ্যে রয়েছে দাদার হিংসা ও ইর্ষা রয়েছে বলে চাঞ্চল্যকর অভিযোগ শান্তনু ঠাকুরের।
এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর জানিয়েছেন, “যখন লোভ আর ক্ষমতার দম্ভ, অহংকার যখন বেড়ে যায়, তখন মানুষ এই ধরনের ব্যবহার করতে থাকেন। ১০০ শতাংশ প্রোপোগন্ডা। আগের আমার নামে এরকমভাবে ছড়িয়েছে। রাজনৈতিকভাবে যদি আমাকে সরিয়ে দেওয়া যায়, তাহলে একাই নীতি নির্ধারক হবে। আমাকে সরিয়ে দিতে পারলে ওর বউকে টিকিট দেবে। বিজেপি ব্ল্যাকমেল তো শান্তনু ঠাকুর করে।
এপ্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছেন, “আমি কেন ওপরে উঠে গেলাম, এটাই মূল কারণ। আর বাকি কিছু নেই। শান্তনু ঠাকুর কেন মন্ত্রী হল, কেন সে হতে পারছে না, এটাই কারণ।”







