রাজনীতিরাজ্য

এসএসসি নিয়োগ কেলেঙ্কারিতে ফের বিপাকে তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ

সোমবার সকালে হঠাৎই ইডি-র দল গিয়ে পৌঁছয় তাঁর আন্দির বাড়িতে। হানা পড়তেই আতঙ্কে পিছনের দরজা দিয়ে পাঁচিল টপকে পালাতে যান জীবনকৃষ্ণ। কিন্তু শেষ পর্যন্ত ইডি-র জওয়ানদের হাত থেকে রেহাই পাননি। পালানোর চেষ্টায় ঝোপের মধ্যে পড়ে কাদা মাখা অবস্থায় ধরা পড়েন তিনি। অভিযোগ, পালানোর সময়ই বাড়ির পিছনের ঝোপে একটি মোবাইল ফোন ছুড়ে ফেলেন তৃণমূল বিধায়ক। পরে ইডি আধিকারিকরা সেই ফোন উদ্ধার করেন। এরপর তাঁর জামাকাপড় বদল করিয়ে প্রায় ছ’ঘণ্টা ধরে টানা জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে গ্রেফতার করে কলকাতায় নিয়ে আসা হয় জীবনকৃষ্ণ সাহাকে। আজই তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে পেশ করার কথা।

শুধু আন্দি নয়, সাঁইথিয়ার তৃণমূল কাউন্সিলর তথা জীবনকৃষ্ণের আত্মীয়া মায়া সাহার বাড়ি, রঘুনাথগঞ্জে শ্বশুরবাড়ি এবং মহিষগ্রামের এক ব্যাংককর্মীর বাড়িতেও একযোগে তল্লাশি চালিয়েছে ইডি। এর আগেও একই মামলায় ধরা পড়েছিলেন তিনি। ২০২৩ সালের এপ্রিল মাসে সিবিআই অভিযান চালিয়ে জীবনকৃষ্ণকে গ্রেফতার করে। তখনও প্রমাণ লোপাটের জন্য বাড়ির পুকুরে দু’টি মোবাইল ফোন ছুড়ে ফেলার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। দীর্ঘ ১৩ মাস কারাবাসের পর সুপ্রিম কোর্ট থেকে জামিনে ছাড়া পান তৃণমূল বিধায়ক।

তদন্তকারী সংস্থা দাবি করেছিল, তাঁর মোবাইল ফোন থেকে উঠে আসে দুর্নীতির একাধিক প্রমাণ। অভিযোগ ছিল, চাকরি পাইয়ে দেওয়ার নামে প্রার্থীদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় অনেকেই টাকা ফেরতের দাবি করেছিলেন। সেসময় কথোপকথনের চ্যাটে উঠে আসে কখনও অর্ধেক টাকা ফেরতের আশ্বাস, আবার কখনও একেবারেই টাকা ফেরত না দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন বিধায়ক সোমবারের অভিযানে ফের সেই কেলেঙ্কারিতেই নতুন করে বিপদে পড়লেন জীবনকৃষ্ণ সাহা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.