ক্রাইমজেলা

ভোট এলেই খোঁজ পড়ে ভাল বোমা তৈরির কারিগরের! একদিনের দিনের মজুরি ৫০০০-৮০০০ টাকা

ভোট এলেই খোঁজ পড়ে ভাল বোমা তৈরির কারিগরের। জানলে অবাক হবেন বোমা তৈরির কারিগরদের একদিনের মজুরি পাঁচ থেকে আট হাজার টাকা। জায়গাটা বেলডাঙা।

বেলডাঙা ও রেজিনগরের মতো গ্রামীণ এলাকাগুলিতে বোমা, বন্দুরের কারবার থেমে নেই। এর আগেও বহু বার বোমা ও বন্দুক তৈরির হদিস মিলেছে এই জায়গায়। পরিত্যক্ত বোমা রাখা থাকে প্লাস্টিকের পাত্রে। এই বোমা শুকতে দেওয়া হয় বাড়ির ছাদে।

ছোটো শিশুরা বল ভেবে খেলতে গেলে তা ফেটে যায়। এমনকি এক শিশুর দেহ থেকে হাত বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাতেও শিক্ষা হয়নি। এমনকি, পঞ্চায়েত ভোটের আগে বেলডাঙাতেই বোমা বানাতে গিয়ে দুই ব্যক্তির প্রাণ যায়।

একটা সময় ছিল যখন পাড়ায় পাড়ায় বিবাদ হলে বোমা ফেলা হতো। এখন সেটা রাজনৈতিক রেষারেষিতে যুক্ত হয়েছে। ভোটার সময় বোমা আর বন্ধুকের গুলির আওয়াজে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, পরিত্যক্ত বোমা পড়ে থাকে প্লাস্টিকের পাত্রে। পুলিশ গিয়ে উদ্ধার করে। এলাকার স্থানীয় বাসিন্দারা জানেন না কে বা কারা এই বোমা বানায় বা ফেলে যায়। কিন্তু পুলিশ এসে সেই বোমা উদ্ধার করে। অধিকাংশ ক্ষেত্রেই অপরাধীরা ধরা পড়ে না। পুলিশ জানায় যে তারা গোপন সূত্রে খবর পেয়েছে।

এই বিষয়ে এক পুলিশ করত জানিয়েছেন, ‘পুলিশ তার নিজের সোর্সের উপর গুরুত্ব দেয়। সেই সোর্সকে কখনও ডিসক্লোস করে না। সময় সুযোগ বুঝে অপরাধীকে চিহ্নিত করে ও তাকে গ্রেফতার করে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.