দেশ

ভারত সরকার ফিরিয়ে আনলো ৩৬ টি বিদেশি অ্যাপ

বিশ্বজুড়ে প্যান্ডেমিকের পরিস্থিতির মধ্যে ভারত সরকার নিরাপত্তা খাতিরে একাধিক পদক্ষেপ। তার মধ্যে অন্যতম হলো প্রায় বহু চিনা অ্যাপ নিষিদ্ধ করা। বিভিন্ন চীনের অ্যাপ সহ অন্যান্য বিদেশী অ্যাপকেও নিষিদ্ধ বলে ঘোষণা করে ভারত সরকার। সব মিলিয়ে প্রায় ২৫০টির ওপর অ্যাপ নিষিদ্ধ করা হয়। এবার সেই নিষিদ্ধ অ্যাপগুলির মধ্যে থেকে নিষেধাজ্ঞা তুলে নিলো ভারতের কেন্দ্রীয় সরকার।

২০২০ সালে করোনার আবহাওয়ায় বেশ অস্বস্তি তৈরি হয়েছিল বিশ্বের বিভিন্ন প্রান্তে। এমনকি ভারতের বিরুদ্ধে চীন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ ওঠে। এছাড়াও গালওয়ান উপত্যকায় দুই দেশের সংঘর্ষের পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও ডেটা গোপন রাখার উদ্দেশে কমপক্ষে ২৫০ টি বিদেশি অ্যাপ নিষিদ্ধ করে ভারতের সরকার। এবার তার মধ্যে ৩৬ টি বিদেশি অ্যাপ থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হলো।

তবে এই ৩৬ টা অ্যাপর বিদেশি মধ্যে মাত্র ১৩ টি অ্যাপ চীনের। এই ৩৬ টি অ্যাপ এর মধ্যে রয়েছে জেন্ডার, ম্যাঙ্গো টিভি, ইয়ুকু, টাওবাও, টানটান অ্যাপের মতো বেশ কয়েকটি ডেটিং অ্যাপ। যেই অ্যাপ গুলি তৈরি হয়েছে চীন ছাড়া ভারত, সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, সেশেলস, জাপান এবং বাংলাদেশের মতো দেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.