দেশ

সুপ্রিম কোর্টে ভোটার তালিকা সংশোধন শুনানিতে উঠে এলো বিহারের উদাহরণ

বিহারের পর SIR প্রক্রিয়া চলছে পশ্চিমবঙ্গের মাটিতে। যা নিয়ে চলেছে তুমুল শোরগোল। এবার এই প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে শুরু হয়েছে চর্চা। বুধবার সুপ্রিম কোর্টের শুনানিতে প্রধান বিচারপতি সূর্য কান্তের বার্তায় উঠে আসে বিহার প্রসঙ্গ।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। তাঁর সঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর দীর্ঘ সওয়াল-জবাব হয়। কপিল সিব্বলের দাবি, কোনও বিএলও’র পক্ষে নাগরিকত্ব নির্ধারণ করা সম্ভব নয়। এটি কেন্দ্রীয় সরকারের কাজ। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে সিজেআই দাবি করে, নাগরিকত্ব-সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রেও আপিলের আইনি পথ খোলা রয়েছে। পাশাপাশি বিচারপতি বাগচী এই স্বপ্নান্ত বিষয় নিয়ে প্রশ্ন তোলেন।বিচারপতি বাগচী স্পষ্ট করে নির্দেশ দেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক ক্ষমতা রয়েছে প্রাপ্ত নথি খতিয়ে দেখে তালিকা সংশোধন করার।

এনুমারেশন ফর্ম হোক বা ফর্ম-৬—প্রতি ক্ষেত্রেই নথিপত্র যাচাই করা কমিশনের দায়িত্ব ও অধিকার। কমিশনের মনে হলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে, তাহলে আইনের বলে পূর্ণাঙ্গ সংশোধন করার বিকল্প রাস্তাাও রয়েছে। শুনানিতে প্রধান বিচারপতি মৌখিকভাবে জানান, আদালত চাইলে নাম বাদ পরা ব্যক্তিদের বক্তব্য শুনতে পারে। তবে এখনও পর্যন্ত এমন কোনও ব্যক্তি অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টে আসেননি। পাশাপাশি বিচারপতি জয়মাল্যর মন্তব্যে উঠে আসে বিহার প্রসঙ্গ। তাঁর স্পষ্ট দাবি বিহারে ঠিক একই অভিযোগ উঠেছিল। তবে সেখানে ভোট নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরেও কেউ ব্যক্তিগত আপত্তি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়নি এই উদাহরণ টেনেই আবেদনকারীদের যুক্তিকে প্রশ্ন করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.