বিনোদন

হাইভোল্টেজ ডান্স পারফরম্যান্স উপাহার দিয়ে‘পার্টি কিং’এই খেতাব পেলেন রণবীর সিং

বলিউডের অনেক তারকারাই বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের পারফরমেন্সের মাধ্যমে দর্শকদের মন জয় করেন, তা কারুর বিয়ে হোক বা জন্মদিন অথবা পূজানুষ্ঠান। এবং এই ধরণের অনুষ্ঠানে প্রয়োজন হয় এনার্জীর। এবং এনার্জীর কথা বললে একজনের কথাই মনে পড়ে, এবং তিনি হলেন ‘এনার্জেটিক সুপারস্টার’খ্যাত অভিনেতা রনবীর সিং। তাঁর এনার্জির সঙ্গে পাল্লা দিয়ে ডান্স ফ্লোরে টিকে থাকা রীতিমতো চ্যালেঞ্জিং হয়ে উঠেছে সকলের কাছে। এবার আম্বানিদের গণপতি উৎসবে তাঁর সেই ইলেকট্রিক এনার্জীর ঝলক দেখালেন, যা দেখে অনুরাগীদের মন উল্লাসে ফেটে পড়ে।

বৃহস্পতিবার স্ত্রী দীপিকাকে নিয়ে আম্বানিদের বাড়ীর গণেশপুজোয় যোগ দিয়েছিলেন রনবীর। পরনে ছিল সোনালী পোশাক ও গলায় মন্ত্র লেখা হলুদ উত্তরীয়। আর সেখানেই ‘দেবা শ্রী গণেশা’ গানে এনার্জেটিক লাইভ পারফরম্যান্স দিলেন অভিনেতা। এবং সেই ক্যামেরাবন্দি মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। ভক্তরা সেই ভিডিও দেখে উল্লাসে ফেটে পড়ছেন। অনেকে সেই ভিডিওতে কমেন্টও করেছেন। অনেকে আবার তাঁকে ‘পার্টি কিং’বলেও সম্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.