শিক্ষা

২০২৫- ২৬ শিক্ষাবর্ষে দশম ও দ্বাদশ বোর্ড পরীক্ষায় অপার আইডি বাধ্যতামূলক করল CBSE

আসন্ন শিক্ষাবর্ষের ২০২৫- ২৬ দশম ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার নিয়মে বড় পরিবর্তন আনল সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)। এবার থেকে পরীক্ষায় অংশ নিতে হলে প্রত্যেক শিক্ষার্থীর অপার আইডি থাকা অপরিহার্য। যাদের কাছে এই ১২ অঙ্কের ডিজিটাল পরিচয়পত্র থাকবে না, তারা পরীক্ষায় বসতে পারবেন না।

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি স্কুলকে পরীক্ষার্থীদের তালিকা জমা দেওয়ার সময় শিক্ষার্থীর অপার আইডিও যুক্ত করতে হবে। এই নির্দেশ ইতিমধ্যেই দেশের সমস্ত সিবিএসই-সংযুক্ত স্কুলে পাঠানো হয়েছে সিবিএসই জানিয়েছে, ২৯ অগাস্ট থেকে শুরু করে ৩০ সেপ্টেম্বর ২০২৫-এর মধ্যে স্কুলগুলিকে অনলাইনে শিক্ষার্থীদের তালিকা জমা দিতে হবে। নির্ধারিত সময়ের পর, অর্থাৎ ৩ অক্টোবর থেকে ১১ অক্টোবর ২০২৫-এর মধ্যে জমা দিলে অতিরিক্ত লেট ফি দিতে হবে। ফর্ম ও ফি উভয়ই একইসঙ্গে জমা দেওয়ার নিয়ম থাকছে।

বোর্ড স্পষ্ট করে দিয়েছে, স্কুলগুলিকে শিক্ষার্থীর নাম, লিঙ্গ, জন্মতারিখ, অভিভাবকের নাম, বিভাগ ইত্যাদি ভালোভাবে যাচাই করে তবেই চূড়ান্ত তালিকা জমা দিতে হবে। শুধু যাদের নাম এলওসিতে অন্তর্ভুক্ত থাকবে, তারাই বোর্ড পরীক্ষায় বসার অনুমতি পাবে। অপার আইডি হল কেন্দ্র সরকারের চালু করা একটি বিশেষ ডিজিটাল আইডি, যার মাধ্যমে শিক্ষার্থীর সমস্ত একাডেমিক রেকর্ড একই প্ল্যাটফর্মে সুরক্ষিত থাকবে। এতে মার্কশিট, সার্টিফিকেট, ডিগ্রি, বৃত্তি ও অন্যান্য শিক্ষাগত অর্জন এক জায়গায় সংরক্ষিত থাকবে। সিবিএসইর মতে, এই উদ্যোগে শুধু শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত হবে না, ভবিষ্যতে পরীক্ষা ও ফল প্রকাশের প্রক্রিয়াতেও স্বচ্ছতা আসবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.