বিনোদন

প্রেমের বন্ধনে আবদ্ধ উর্ফী ! কে সেই ছেলে?

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রতি নিয়ত কোনা না কোনো তারকা থাকেন চর্চায়। এবং কখনও কখনও এই চর্চা, বিতর্কই তাদের সাফল্যের চাবিকাঠি হয়ে ওঠে। এমনই একজন হলেন উর্ফী জাভেদ।

বিতর্ক ও চর্চা যেন তার চির সঙ্গী। উর্ফী মানেই নতুন বিতর্ক। তিনি সাধারণত নিত্য নতুন পোশাকের কারণে চর্চায় আসেন। কখনও পোশাকে সিম কার্ড, কখনও বা বস্তা বা ইলেকট্রিক তার, এইরকমই নতুন পোশাকে দেখাযায় তাকে। অপরদিকে সম্প্রতি উর্ফী তার মুখে ফিলার করাতে গিয়ে চর্চায় আসেন। কিন্তু এ বার তিনি নিজের প্রেমিকের কথা বলে চর্চায় এলেন। তিনি জানালেন, দিল্লির এক ছেলের সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়েছেন উর্ফি। তিনি আরও জানান, তাঁর প্রেমিকের অন্য কোথাও বিয়ে হওয়ার কথা ছিল । কিন্তু সেই বিয়ে ভেঙে যায়।

উর্ফী বলেন, “আমার দেখা হয়ে গেল কোনও ভাবে, হয়তো দেখা হওয়ার ছিল। যখন দেখা হল ওর সম্বন্ধ করে বিয়ে হওয়ার কথা চলছিল, বাড়ির লোক পাত্রী ঠিক করেন। কিন্তু ওর তরফ থেকে সম্মতি না থাকায় বিয়ে ভেঙে দেয়।” উর্ফী জানান, সোশ্যাল মিডিয়াতে কোথাও তাঁর প্রেমিককে খুঁজে পর্যন্ত পাওয়া যাবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.