যেকোনো বিশেষ ব্যক্তিত্বর বায়োপিক পর্দায় এলে,সেটা নিয়ে মানুষের মধ্যে থাকে ব্যাপক উন্মাদনা।তাই বর্তমানে টলিউড হোক কিংবা বলিউড সব জায়গাতেই দেখা যাচ্ছে বায়ো ক্রিকেট ছড়াছড়ি।ইতিমধ্যেই বলিউডে তোরজোর চলছে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপীক নিয়ে। এরই মধ্যে টলিউডের প্রস্তুতি শুরু হল ফুটবলার দিব্যেন্দু বিশ্বাসের ওপর বায়োপিক নিয়ে।তবে মূল চরিত্রে অভিনয় করছে কে?
ফের আগে ফুটবলের বায়োপিক হিসেবে বাংলা ইন্ডাস্ট্রিতে বেশ সাড়া ফেলে দিয়েছিল গোলন্দাজ।এবার দিব্যেন্দু বিশ্বাসকে নিয়ে তৈরি হতে চলেছে বায়োপিক। এর আগে গোলন্দাজ সিনেমায় মূল চরিত্রে পর্দা কাঁপিয়েছিল বাংলায় উপপস্টার দেব।তবে দিব্যেন্দু বিশ্বাসের বিশ্বাসের বায়োটিকের ক্ষেত্রে থাকছে চমক।এবার এই ফুটবলার স্টেডিয়াম ছেড়ে এই বায়োপিকে নিজেই অভিনয় করছেন দিব্যেন্দু বিশ্বাস। এখানেই শেষ নয়,এই সিনেমায় থাকছে আরো চমক। সাধারণত এইসব সিনেমায় মুখ্য চরিত্র খুঁজতে হিমশিম খেতে হয় প্রযোজক ও পরিচালককে। তবে এই ক্ষেত্রে মুশকিল আসান করে দিল বাংলা অন্যতম ফুটবলার দিব্যেন্দু বিশ্বাস।
এই ছবির নাম হতে চলেছে ‘দীপু’।এই ছবি পরিচালনার পাশাপাশি কাহিনি,চিত্রনাট্য,সংলাপ এবং গানের দায়িত্বেও শ্রীপ্রীতম। এছাড়াও দিব্যেন্দু কোচের ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা সোহম চক্রবর্তী। পাশাপাশি সিনেমায় অন্যান্য চরিত্রে দেখা যাবে পরান বন্দ্যোপাধ্যায়,শান্তিলাল মুখোপাধ্যায়, তুলিকা বসু, মৌসুমী সাহা, বিশ্বনাথ বসু,সুমিত গঙ্গোপাধ্যায়, তমাল রায়চৌধুরী, দেবরঞ্জন নাগ, অনুশ্রী ভট্টাচার্য, বিশ্বজিৎ চক্রবর্তী, সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ। তবে স্টেডিয়াম ছেড়ে এসে নিজের বায়োপিকে অভিনয়ের মাধ্যমে মানুষের মন কতটা জয় করতে পারে সেটাই এখন দেখার।







