“সেই মৃতদেহ আজও আমাকে তাড়া করে…” — মর্মস্পর্শী স্বীকারোক্তি এক প্রাক্তন সাফাইকর্মীর। কর্ণাটকের এক নামী ধর্মস্থলে কীসের পর্দা ফাঁস হতে চলেছে?
ওই ব্যক্তি দাবি করেছেন, ২০১০ সাল থেকে তিনি একাধিক ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার নাবালিকা ও মহিলাদের মৃতদেহ সরাতে বাধ্য হয়েছেন। সবচেয়ে মর্মান্তিক ছিল এক ১২-১৫ বছরের স্কুলছাত্রী, যার মৃতদেহ স্কুল ইউনিফর্মে পাওয়া গেলেও স্কার্ট ও অন্তর্বাস নিখোঁজ ছিল। ধর্ষণ ও অত্যাচারের চিহ্ন স্পষ্ট ছিল।
কখনও মৃতদেহ পোড়াতে, কখনও দাফন করতে বাধ্য করা হয়েছে। কখনও মুখ অ্যাসিডে ঝলসানো, কখনও শরীর সংবাদপত্রে মোড়ানো! এমনকি ধর্মস্থল চত্বরে ভিক্ষুক ও গৃহহীন মানুষদের খুন করে সাফ করানো হত দেহ।
অভিযুক্তরা নাকি ছিলেন অত্যন্ত প্রভাবশালী—ধর্মস্থল মন্দির প্রশাসনের উচ্চপদস্থ ও তাদের ঘনিষ্ঠরা। অভিযোগকারীর দাবি, তারা নিরাপত্তার আশ্বাস পেলে অভিযুক্তদের নাম প্রকাশে প্রস্তুত।
তিনি কিছু দাফনস্থলের ছবি পুলিশের হাতে তুলে দিয়েছেন এবং তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে সুপ্রিম কোর্টের আইনজীবী কে.ভি. ধনঞ্জয়ের হাতেও অভিযোগের কপি তুলে দিয়েছেন তিনি।
প্রশ্ন উঠছে—কে দেবে এই অসহায় মৃতদের ন্যায়বিচার? ধর্মস্থলের ছায়ায় এত লোমহর্ষক অপরাধ চলেছে এতদিন ধরে, অথচ কেউ কিছু টেরই পেল না?
আরও জানতে চোখ রাখুন আমাদের পোর্টালে। এই প্রতিবেদন দেশের বিবেককে নাড়িয়ে দেওয়ার মতো।







