নেতাজী ইন্ডোরে তৃনমূল কংগ্রেসের সম্মেলনে দলনেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে উজ্জীবিত তৃনমূল কংগ্রেস। ইতিমধ্যে পিংলা ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি সেক সবেরাতির নির্দেশে পিংলার প্রতিটি অঞ্চলের প্রতিটি বুথে শুরু হয়েছে বুথ সম্মেলন।
পিংলার দশটি অঞ্চলের বিভিন্ন বুথে বুথ সম্মেলন শুরু হয়েছে। এদিন শুক্রবার বুথ সম্মেলন অনুষ্ঠিত হয় পিংলার ১০ নং গ্রামপঞ্চায়েতের জলচক বুথে। উপস্থিত ছিলেন পিংলা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কার্তিক চন্দ্র বেরা, অঞ্চল সভাপতি অজয় মাজী, ব্লক তৃনমূল নেতৃত্ব সরোজ দাস, শুভেন্দু জানা সহ একাধিক নেতৃত্ব।
বুথ সম্মেলনে রাজ্য সরকারের একাধিক উন্নয়নের প্রকল্প সাধারন মানুষের সামনে তুলে ধরার পাশাপাশি, কেন্দ্রীর বিজেপি সরকারের বঞ্চনার বিরুদ্ধে বক্তব্য রাখেন নেতৃত্বরা। অঞ্চল তৃনমূল সভাপতি অজয় মাজী দলের পুরোনো কর্মীদের আগলে রাখার কথা বলেন। ধর্ম নিয়ে বিজেপির ঘৃন্য রাজনীতির চরম সমালোচনা করতে দেখা যায় অজয়বাবুকে।
পিংলায় বুথে বুথে তৃনমূল কংগ্রেসের সম্মেলনকে আগামী ২০২৬ এর বিধানসভা ভোটের প্রস্তুতি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।







