রাজ্য

ভোট মিটতেই অতিরিক্ত টোল ট্যাক্স, বাড়লো করের বোঝা

বড়ো সিদ্ধান্ত নেওয়া হলো ন্যাশনাল হাইওয়েজ অথারিটি অব ইন্ডিয়ার তরফে। ব্যয়বহুল হতে চলেছে যাত্রা। বাড়লো করের বোঝা। বাড়ানো হলো টোল ট্যাক্স। আজ অর্থাৎ সোমবার, ৩ জুন থেকেই সক্রিয় হবে এই বর্ধিত ট্যাক্স বা অতিরিক্ত কর। দেশের সমস্ত প্লাজাতেই কার্যকর হবে এই নতুন কর ব্যবস্থা।

NHAI – এর তরফে জানানো হয়েছে আজ থেকে ৩ থেকে ৫ শতাংশ অবধি অতিরিক্ত টোল ট্যাক্স দিতে হবে।

আজ থেকে মোট ১১০০ টোল প্লাজায় নতুন কর ধার্য করা হবে গাড়ি, বাস, ট্রাকের যাতায়াতের জন্য। কর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখেই।

গত এপ্রিল মাসেই বার্ষিক পর্যালোচনার পর টোল ট্যাক্স বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছে এনএইচএআই-র তরফ থেকে। কিন্তু নির্বাচন চলায় এবং আদর্শ আচরণবিধি লাগু হওয়ায়, সেই সময় নতুন কর কার্যকর করা হয়নি। ভোট মিটতেই আজ থেকে কার্যকর হবে নতুন টোল ট্যাক্স। আজ থেকে দিতে হবে গড় ১২৫ টাকার মতো অতিরিক্ত টোল ট্যাক্স।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.