বিনোদন

‘সিতারে জমিন পর’ দৌড়চ্ছে দুর্দান্ত গতিতে! দ্বিতীয় দিনেই ঝড় তুলল বক্সঅফিসে

আমির খানের প্রত্যাবর্তন মানেই যেন সিনেমা জগতে এক নতুন অধ্যায়ের সূচনা। আর এইবারও তার ব্যতিক্রম ঘটেনি। বহু প্রতীক্ষিত ছবি ‘সিতারে জমিন পর’-এ জেনেলিয়া দেশমুখের সঙ্গে পর্দা ভাগ করে তিনি উপহার দিলেন এক আবেগঘন, স্পিরিচুয়াল-স্পোর্টস কাহিনি—যা মন ছুঁয়ে যাচ্ছে দেশজুড়ে দর্শকদের হৃদয়ে।

মুক্তির প্রথম দিনেই ছবি করেছিল ১০.৭ কোটি টাকার ব্যবসা। আর শনিবার তো যেন ঝড় বইয়ে দিল বক্স অফিসে—২১.৫ কোটি টাকার বিশাল আয়! মাত্র দু’দিনেই মোট সংগ্রহ পৌঁছেছে ৩২.২ কোটিতে। বিশ্লেষকরা বলছেন, এই গতি বজায় থাকলে রোববার ছবির আয় আরও নতুন রেকর্ড গড়বে।

ট্রেড অ্যানালিস্টদের মতে, শুধু আমিরের নাম নয়—ছবির কনটেন্ট, অভিনয়, আবেগ আর বার্তা—সব মিলিয়ে ‘সিতারে জমিন পর’ হয়ে উঠেছে এই বছরের অন্যতম বড় হিট।

প্রেক্ষাগৃহের বাইরে লাইন, অনলাইনে রিভিউতে প্রশংসার ঝড়—সব মিলিয়ে ফের প্রমাণ হল, আমির খান মানেই ‘তারেকে ছুঁয়ে ফেলার গল্প’। বলিউড আবারও দেখল এক সার্থক প্রত্যাবর্তনের সাক্ষর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.