রাজ্য

মাধ্যমিকে প্রথম পূর্ব বর্ধমানের দেবদত্তা

নিজস্ব সংবাদদাতা: মাধ্যমিকে প্রথম হয়েছেন পূর্ব বর্ধমানের কাটোয়া দুর্গাদাসী চৌধুরানী হাই স্কুলের দেবদত্তা মাজি। তিনি পেয়েছেন ৬৯৭ নম্বর। ফলাফল সামনে আসার পরেই খুশির হাওয়া তাঁর বাড়িতে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দেবদত্তা বলেন, “দীর্ঘদিন পরিশ্রম করেছি। আজকের এই ফলাফলে অত্যন্ত খুশি। এই সাফল্য এসেছে আমার পরিবার এবং শিক্ষকদের জন্য। সকলকে প্রণাম জানাই।”

দেবদত্তা জানান, তিনি ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চান। সেই জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবেন তিনি। এদিকে মেয়ের সাফল্যে আনন্দে চোখে জল তাঁর মায়েরও। তিনি জানান, মেয়ে ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত ভালো। কোনওদিন আলাদা করে পড়ার জন্য কিছু বলতে হয়নি। দেবদত্তা ভালো ফল করবে প্রত্যাশা ছিল। কিন্তু, প্রথম হওয়ায় তাঁদের স্বপ্ন পূরণ হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.