অফবিট

দেব দীপাবলি পবিত্র দিনে কী কী করবেন? জানুন বিস্তারিত

হিন্দু ধর্ম মতে দেব দীপাবলির একটা বিশেষ মাহাত্ম্য আছে। দীপাবলি উৎসবের ঠিক ১৫ দিনের পরে দেব দীপাবলি অনুষ্ঠিত হয়। জ্যোতিষীবিদদের মত অনুযায়ী, হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে প্রতি বছরের কার্তিক পূর্ণিমা তিথিতে দেব দীপাবলির উত্‍সব উৎযাপন করা হয়। প্রচলিত আছে এই বিশেষ দিনে পবিত্র শহর কাশীতে সমস্ত দেব-দেবীদের আগমন হয়। তাঁরা এখানে এসে সকলে মিলে দীপাবলি উত্‍সব পালন করেন। এই শুভ দিনেটিতে বারাণসীর প্রতিটা ঘাটকে প্রদীপ দিয়ে সাজিয়ে তোলা হয়। দেব দীপাবলীর দিনে প্রদীপ দান করারকে খুবই শুভ বলে মনে করা হয়।

এই উত্‍সব উদযাপন করার কারণ পণ্ডিত অবিনাশ মিশ্র বলেছেন, ভারতবর্ষের মধ্যে শুধু মাত্র কাশীতে মহাধুমধাম করে দেব-দীপাবলির উত্‍সব উৎযাপন করা হয়। কিংবদন্তি অনুসারে, ত্রিপুরাসুর নামে এক ভয়ঙ্কর দৈত্য ত্রাসের পরিবেশ তৈরি করে। মুনি-ঋষিরা এই জন্য খুব দুশ্চিন্তায় পড়েযান।দেব-দেবীদের এই বিষয়টি নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েন। দেবদেবীরা ত্রিপুরাসুরের এই সমস্যা নিয়ে ভগবান শিবের কাছে যান এবং তার কাছে এই সমস্যা সমাধানের প্রার্থনা করে। ভগবান শিব ঐ দৈত্যের বিনাশ করলেন। তারে জয়ের জন্য বারানসিতে প্রচুর প্রদীপ জ্বালান দেবদেবীরা। পর থেকে দেব দীপাবলি পালনের রীতি চলে আসছে।ত্রিপুরা উত্‍সব অথবা ত্রিপুরারি পূর্ণিমা নামেও পরিচিত এই উৎসবটি।

দেব দীপাবলির সময় -পণ্ডিত অবিনাশ মিশ্রর কথা অনুযায়ী, এই বছর নভেম্বর মাসের ২৬ তারিখে হবে দেব দীপাবলি। কার্তিক পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আগামী ২৬ নভেম্বর দুপুর ৩টে বেজে ৫৩ মিনিট থেকে। এই তিথিটি শেষ হবে আগামী ২৭ নভেম্বর দুপুর ২টো ৪৬ মিনিট পর্যন্ত। অতএব এই বছর দেব দীপাবলি পড়ছে ২৬ নভেম্বর।

প্রদোষকালে দীপ দান করা-দেব দীপাবলির দিনে প্রদোষ কালে দীপ দান করাকে খুব শুভ বলে মনে করা হয়। পঞ্চাঙ্গ অনুসারে, নভেম্বর মাসের ২৬ তারিখে প্রদোষ কাল থাকবে বিকাল ৫টা ০৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৭ মিনিট পর্যন্ত। এই দেব দীপাবলির দিনে প্রদীপ দান করাকে খুব শুভ কাজ বলে।দেব দীপাবলির দিনে গঙ্গা এবং নর্মদা নদীতে স্নান করার সঙ্গে সঙ্গে ঘাটের পাশে ৫টি, ৭টি, ১১টি অথবা নিজের ইচ্ছা মত প্রদীপ জ্বালানো উচিত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.