সোশ্যাল মিডিয়ায় সব সময় বেশ সক্রিয় অভিনেত্রী দীপিকা কাক্কার। জীবনের সবকিছুই প্রায় অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাগ করে নিয়ে থাকেন নায়িকা। এমনকি নিজের ক্যান্সার আক্রান্তের বিষয়টাও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবার সেই রোগ থেকে সেরে ওঠার আগেই ভাইরাল সংক্রমণে আক্রান্ত হলেন তিনি।
বহুদিন ধরেই লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন নায়িকা দীপিকা কাক্কার। তবে দীর্ঘ লড়াইয়ের পর ক্যান্সারের মতো ভয়াবহ রোগকে পরাস্ত করে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন নায়িকা। তবে এরই মধ্যে শোনা গেল দুঃসংবাদ। ফের অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটেছে। যার ফলে চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক মহলে। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পরতেই উৎকণ্ঠ প্রকাশ করেছে অনুরাগীদের একাংশ।
লিভার ক্যান্সারের মতো এই ভয়ঙ্কর রোগে আক্রান্ত হওয়ার ফলে অভিনেত্রীর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে গিয়েছে। যার ফলে ফের তিনি অসুস্থ হয়ে পরেছেন। বর্তমানে তিনি ভাইরাল সংক্রমণে আক্রান্ত হয়েছেন। বর্তমান সম্প্রতি সেই সংক্রমণ গুরুতর জটিল রোগে আক্রান্ত হয়েছেন। তবে অভিনেত্রী এখন চিকিৎসকদের পরামর্শে অ্যান্টিবায়োটিক ও অ্যান্টি-অ্যালার্জির মতো কড়া ডোজের ওষুধ চলছে। সকলেই অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করছে।







