কলকাতারাজনীতি

মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতায় প্রাক্তন সেনাকর্তারা ! ধর্নায় বসতে চেয়ে আবেদন হাইকোর্টে

মেয়ো রোডে সেনার তৃণমূলের মঞ্চ খুলতে আসা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর বিতর্ক । এবার সেনাকে নিয়ে , মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করেছেন প্রাক্তন সেনাকর্তারা। জানা গিয়েছে, ধর্নায় বসতে চলেছেন প্রাক্তন আধিকারিকরা । তাঁরা জানিয়েছেন , তাঁরা মেয়ো রোডেই ধর্নায় বসতে চান । সেই আবেদনে নিয়েই এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন , সেনার প্রাক্তন আধিকারিকরা ।

পুলিশের অনুমতি না মেলায় , ৮ সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ধর্না কর্মসূচির জন্য মামলা দায়ের করার আবেদন জানানো হয় । কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, সেই আবেদনে অনুমতিও দেন ,শুনানি হবে ৮ সেপ্টেম্বর ।

উল্লেখ্য , বাংলা ভাষায় কথা বলে , ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে হেনস্থা করা হচ্ছে , তার প্রতিবাদে মেয়ো রোডে মঞ্চ বেঁধে প্রতিবাদ কর্মসূচি চালাচ্ছিল তৃণমূল । সেই মঞ্চই খুলে দেয় সেনাবাহিনী । ছুটে আসেন মুখ্যমন্ত্রী । মুখ্যমন্ত্রীর কথায় , “সেনাবাহিনী নয়, পিছনে কী আছে ? ছুপা রুস্তম বিজেপি পার্টি আছে এবং তাঁদের সরকার আছে । আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন। প্রায় ২০০-র মতো সেনা, তাঁরা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল । আমি বললাম আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আপনারা আমার বন্ধু। এটা আপনাদের দোষ নয়, আপনারা বিজেপির কথায় করেছেন । দিল্লির কথায় করেছেন।” আর মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই , শুরু হয়েছে জোর জল্পনা । এবার ধর্নায় বসতে চাইছেন প্রাক্তন সেনা আধিকারিকরাও ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.