বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং তারকাদের আয়ের অন্যতম বড় প্ল্যাটফর্ম। আর সেই দুনিয়ায় সবচেয়ে বড় নাম Cristiano Ronaldo।
বিশ্বজুড়ে তাঁর জনপ্রিয়তা মাঠের গণ্ডি পেরিয়ে পৌঁছে গিয়েছে সোশ্যাল মিডিয়ার প্রতিটি প্ল্যাটফর্মে। বিশেষ করে ইনস্টাগ্রামে রোনাল্ডোর প্রভাব কার্যত অপ্রতিদ্বন্দ্বী। বর্তমানে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ৬৫০ মিলিয়নেরও বেশি, যা বিশ্বের মধ্যে সর্বাধিক।
শুধু তাই নয়, ২০২৪ সালে রোনাল্ডো প্রথম ব্যক্তি হিসেবে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে ১ বিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছিলেন।
নিজের ম্যাচ, অনুশীলন, পরিবার কিংবা ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত নিয়মিত অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন ‘সিআর সেভেন’। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডও তাঁদের প্রচারের জন্য রোনাল্ডোকেই বেছে নেয়। কারণ, তাঁর একটি পোস্ট মুহূর্তের মধ্যে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যায়।
রিপোর্ট অনুযায়ী, ইনস্টাগ্রামে একটি স্পনসর্ড পোস্টের জন্য রোনাল্ডো নেন প্রায় ৩.২৩ থেকে ৩.৪৩ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ থেকে ২৯ কোটি টাকারও বেশি।
এই বিপুল আয়ই প্রমাণ করে কেন Cristiano Ronaldo এখনও বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রীড়াবিদদের একজন। রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালেও সর্বাধিক আয় করা অ্যাথলিটদের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি।
মাঠে গোল, আর মাঠের বাইরে সোশ্যাল মিডিয়ায় সোনার খনি— দুই জায়গাতেই রোনাল্ডোর রাজত্ব অব্যাহত।







