খেলাধুলা

সংযম হারিয়ে শাস্তি, ছয় ম্যাচে নির্বাসিত লুইস সুয়ারেজ

ফুটবলের মঞ্চে আবারও বিতর্কের কেন্দ্রে লুইস সুয়ারেজ। লিগস কাপের ফাইনালে ইন্টার মায়ামি যখন সিয়াটল সাউন্ডার্সের কাছে ০-৩ গোলে হার মানে, তখনই ছন্দ হারান উরুগুয়ের তারকা। ম্যাচ শেষে উত্তেজনা চরমে পৌঁছয়—প্রকাশ্যে প্রতিপক্ষ দলের সহকারী কোচকে থুতু ছুড়ে দেন সুয়ারেজ। শুধু তাই নয়, সাউন্ডার্স মিডফিল্ডার ওবেদ ভার্গাসের গলায় হাত চেপে ধরা থেকে শুরু করে কার্যত হাতাহাতিতে জড়িয়ে পড়েন তিনি। পরিস্থিতি সামলাতে সতীর্থরা ছুটে এলেও ততক্ষণে ক্যামেরায় ধরা পড়ে গন্ডগোল। নিরাপত্তা আধিকারিক জিনে রামিরেজকেও নিশানা করেন সুয়ারেজ। মাঠজুড়ে বিশৃঙ্খলার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

ফল যা হওয়ার ছিল তাই হলো। আয়োজক কমিটি ছয় ম্যাচের জন্য নির্বাসিত করল ইন্টার মায়ামির স্ট্রাইকারকে। শুধু তিনিই নন, ঝামেলায় জড়িয়ে পড়ে সতীর্থ সের্জিও বুস্কেতসও শাস্তি পেলেন—তাঁকে দু’ম্যাচ সাসপেন্ড করা হয়েছে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঘুসি মারার অভিযোগে। কোচিং স্টাফের এক সদস্যকেও পাঁচ ম্যাচ নির্বাসিত করা হয়েছে। যদিও ঘটনার পর প্রকাশ্যে ক্ষমা চান সুয়ারেজ, কিন্তু তাঁর কুখ্যাত অতীত (২০১৪ বিশ্বকাপে ইতালির চিয়েলিনিকে কামড় কাণ্ড) ফের মনে করিয়ে দিয়েছে এই ঘটনা। প্রশ্ন উঠছে, বয়স বাড়লেও কি মাঠের উত্তেজনায় নিয়ন্ত্রণ হারানোর অভ্যাস ভুলতে পারছেন না তিনি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.