জেলা

রোদ থেকে বাঁচতে এবং দেহের কোলেস্টেরল কমাতে মোদি কেয়ারের ঘি খেতে বিরোধী প্রার্থীদের পরামর্শ বিজেপি প্রার্থীর

সিএএ লাগু হবার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়- কে নিয়ে পূর্ব বর্ধমান জেলার,কালনায় প্রচারে এসে গান বাঁধলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার। গানের সুরে তিনি বলেন, “শোনো মমতা জানটি সিএএ লাগু করা আমার মোদিজীর গ্যারান্টি, যাতে পাঁচ কোটি উদ্বাস্তু পাবে নাগরিকত্বের শান্তি, সিএ লাগু করা আমার মোদিজীর গ্যারান্টি”। পাশাপাশি দুর্নীতি করলে সিবিআই- ইডির কেউ ছাড়বে না, তারা কোর্টের নির্দেশেই কাজ করছে বলেও বলেন তিনি। পাশাপাশি রোদ থেকে বাঁচতে এবং দেহের কোলেস্টেরল কমাতে মোদি কেয়ারের ঘি খেতেও বিরোধী প্রার্থীদের পরামর্শ দেন।
বিজেপি প্রার্থী অসীম সরকার বলেন,সিএএ লাগু হওয়ার পরে তৃণমূল কংগ্রেসের হার্টবিট বেড়ে গেছে হার্টবিট বেড়ে যাওয়ার কারণ যারা ওপার বাংলা থেকে আসা মানুষগুলো তারা অবৈধ অনুপ্রবেশকারী থেকে মুক্তি পেয়ে গেছে সঙ্গে সঙ্গে। ২০১৪ সালের ৩১শে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারা আর অবৈধ অনুপ্রবেশকারী নয়। এটাই মোদি সরকারের গ্যারান্টি। অসীম সরকার আরও বলেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে বলেই যেটা কোর্টের নির্দেশ যে চোর ধরতে হবে, দুর্নীতিবাজদের ধরতে হবে, সে আমি হলেও আমার বাড়িতেই ইডি সিবিআই আসতে পারে যদি আমার নামে অভিযোগ আগে থেকে থাকে তো। ইডি সিবিআই ওদের কাজ করবে। ইডি সিবিআই দুর্নীতিবাজ, চোরদের অনেক সময় দিয়েছে। আমার গুরুদেব আমায় বলেছিলেন তুমি যদি পাপ না কর তবে কাঁপ উঠবে কেন। যারা পাপ করেছে তাদের কাঁপ উঠেছে। অসীম সরকার গানের সুরে বলেন, “তুমি যত করো চালাকি পিছে দেখো জ্বালা-কি, কর্ম অনুযায়ী ফল, ও মনু রে বুঝিয়া সামাল হয়ে চল”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.