খেলাধুলা

রিকেলটনের শতরান, বাভুমার সহজ-সরল ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে ড্রাইভিং সিটে প্রোটিয়ারা

গক্বেবেরহায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে টেম্বা বাভুমার দুর্দান্ত ইনিংসে দক্ষিণ আফ্রিকা চ্যালেঞ্জিং পরিস্থিতি থেকে বেরিয়ে আসে। বাভুমার ৭৮ রানের অসাধারণ ইনিংস শৈলীর পাশাপাশি রায়ান রিকেলটনের ১০১ রানের ধৈর্যশীল সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা প্রথম দিনে ম্যাচে ভালো অবস্থানে রয়েছে। তারা ২৬৯ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছে।

উল্টোদিকে, বল হাতে শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা তিন উইকেট নেন। সাথে আশিথা দুটি উইকেট নিয়েছেন। জয়সুরিয়া ও ফেরান্দ নিয়েছেন একটি করে উইকেট।

৪৪ রানে ৩ উইকেট হারিয়ে ক্রিজে আসেন বাভুমা। পরিস্থিতির চাপ এড়িয়ে চিরচেনা সহজ-সরল ব্যাটিং স্টাইলে প্রতিটি ডেলিভারির সঠিক মূল্যায়ন করতে থাকেন। প্রভাত জয়াসুরিয়ার পিচ করা একটি বলে সোজা মিডউইকেট দিয়ে চার মেরে শুরু করেন তিনি। পরবর্তী ওভারে আসিথা ফার্নান্ডোর শর্ট ডেলিভারিকে পয়েন্টের উপর দিয়ে পাঠিয়ে দেন বাউন্ডারিতে।

৫৭ বলে ফিফটি পূর্ণ করার সময় বাভুমার ব্যাটিংয়ে ছিল আত্মবিশ্বাসের ঝলক। বাভুমার ইনিংস নিয়ে রিকেলটন বলেন, “টেম্বার ব্যাটিং আমাদের দলে ইতিবাচক গতি এনেছে। তিনি সহজাত শট খেলেছেন এবং উইকেটের ধীরগতির বিরুদ্ধে দুর্দান্তভাবে স্কোর করেছেন।”

প্রথম টেস্টেও দুর্দান্ত সেঞ্চুরি করা বাভুমা এবার তার ইনিংস দিয়ে প্রমাণ করেছেন যে তিনি আরও বড় ইনিংস খেলার ক্ষমতা রাখেন। তার ব্যাটিং ছিল সময়োপযোগী এবং পরিস্থিতির দাবিকে পূরণ করার মতো।

এই গ্রীষ্মে তিন ইনিংসে ৭০, ১১৩ এবং ৭৮ রান করে বাভুমা নিজের সমালোচকদের জবাব দিয়ে চলেছেন। তবে দিনের শেষে, এই ইনিংস শুধু রান সংগ্রহ নয়; এটি ছিল এক সহজ, আনন্দময় এবং নিখুঁত ক্রিকেট শৈলীর উদাহরণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.