ক্রাইমজেলারাজনীতি

দলীয় কার্যালয় লাগোয়া ঘরেই মহিলাকে নির্যাতন ! গ্রেফতার শাসকদলের তিন নেতা – কর্মী

লাগাতার, দিনের পর দিন মহিলাকে শারীরিক নির্যাতন , তাও আবার শাসকদলের কার্যালয় লাগোয়া ঘরে ! এমনকি শারীরিক নির্যাতনে অভিযোগের তীর , তৃণমূলেরই ডাকাবুকো নেতা কর্মীর বিরুদ্ধে ! ঘটনা প্রকাশ্যে আসতেই ঝড় রাজ্য – রাজনীতিতে । নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে , গ্রেফতার করা হয়েছে , তিন তৃণমূল নেতা কর্মীকে । জানা গিয়েছে , ধৃতদের নাম আলি দফাদার , রকি দফাদার এবং সোনা দফাদার । তারা প্রত্যেকেই বর্ধমানের রসিকপুরের বাসিন্দা ।

বর্ধমান থানার পুলিশ , অভিযুক্ত তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে । শনিবার তাদের বর্ধমান আদালতে পেশ করা হয় , বর্তমানে তারা জেল হেফাজতেই রয়েছেন।

ঘটনা প্রকাশ্যে আসতেই , কটাক্ষ ছুঁড়ে দিয়েছে বিরোধী শিবির বিজেপি । তবে এই ঘটনা নিয়ে , এখনই কিছু বলতে নারাজ শাসক দলের জেলা নেতৃত্ব। এই ঘটনায় বিজেপির তরফে কটাক্ষ , “বাংলা নিজের মেয়েকে চাই বলে ক্ষমতায় এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার সাধারণ মহিলাদের সম্মান বাঁচাতে ব্যর্থ। তৃণমূলের রাজত্বে বাংলায় মহিলারা কেউ নিরাপদে নেই । আরজি কর কাণ্ড তার বড় প্রমাণ”। এই ঘটনায় রীতিমতো বাংলার মহিলাদের গর্জে ওঠার আহবান জানিয়েছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র ।

উল্লেখ্য , জানা গিয়েছে , দীর্ঘদিন ধরেই , ওই মহিলার ওপর নির্যাতন চলছিল , এবং শেষমেষ তিনি সহ্য করতে না পারে সরব হন সমাজ মাধ্যমে । সামাজিক মাধ্যমে তুলে ধরেন , তার ওপর হওয়া নির্যাতনের কথা । রাজ্য ও প্রশাসনের কাছে ন্যায়ের আবেদনও জানান । তিনি নিজের পোস্টে লেখেন , “আমি আজকে সবারই কাছে খারাপ। জানি না আর কতদিন লড়াই করব ঠাকুর। আমাকে শক্তি দাও।” ঘটনার কথা জেনে , নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে শেষ মেষ তিন তৃণমূল কর্মীকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.