আর মাত্র কয়েকটা দিন তারপরে শুরু হতে চলেছে চতুর্থ দফার লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গোটা দেশে শোরগোল চলছে। দেশের বিভিন্ন প্রান্তে চলছে প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোট প্রচার। রাহুল গান্ধী নিজের দলের জায়গা তৈরি করতে উঠে পরে লেগেছে। মহারাষ্ট্রের জনসভা করতে গিয়ে নরেন্দ্র মোদী তীব্র কটাক্ষ করেন তিনি।
গত কিছুদিন আগেই দ্বারকায় সমুদ্রের নীচে পুজো সম্পন্ন করেন প্রধানমন্ত্রী। সেই নিয়ে বিরোধীদের পক্ষ থেকে বারংবার উঠে এসেছে বিতর্ক। এমনকি ভোটের আবহে সেই বিতর্ক আরো বেরেছে। এবার মহারাষ্ট্রের পুণেতে জনসভা থেকে বেলাগাম কটাক্ষ করলেন মোদীকে। সেই নিয়ে আগেও সরব হয়েছিল রাহুল। এবার জনসভা থেকে আক্রমণ করলেন রাহুল গান্ধী। বর্তমানে গান্ধী পরিবার কোমর বেঁধে নেমে পরেছে কংগ্রেসকে ভোট ময়দানে একটা জায়গা গড়ে তুলতে। তাই এবার নরেন্দ্র মোদীকে কড়া ভাষায় আক্রমণ করলেন কংগ্রেসের এই শীর্ষ নেতা।
রাহুল গান্ধী জানিয়েছেন, ‘ নরেন্দ্র মোদী কখনও পাকিস্তানের কথা বলবে, কখনও আবার সমুদ্রের নীচে গিয়ে নাটক করবে। সমুদ্রের নীচে গিয়ে আতঙ্কিত হয়ে পড়েছিল। ভাবছিল, এখানে কিছু যেন না হয়ে যায়। রাজনীতিকে রসিকতায় পরিণত করেছে।’







