লোকসভা নির্বাচনকে সামনে রেখে ক্রমাগত বেড়েই চলেছে বিভিন্ন রাজনৈতিক তরজা। সম্প্রতি কুণাল ঘোষের সঙ্গে তৃণমূলের একাধিক নেতৃত্ব বাগবিতণ্ডায় জড়িয়ে পরছে। যার ফলে ভোটের আবহে আলাদা মাইলেজ যোগ করেছে রাজনৈতিক তারজায়। পাশাপাশি লোকসভা নির্বাচনে বঙ্গ রাজনীতিতে বিতর্কের কেন্দ্রবিন্দুতে হয়ে উঠেছে ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূলের তারকা প্রার্থী দীপক অধিকারী। এবার ‘গদ্দার’ শব্দটা নিয়ে চর্চায় এলো দেব ও কুণাল ঘোষ।
তৃতীয় দফা লোকসভা নির্বাচনের পরেই কুণাল ঘোষকে একাধিক পদ থেকে সরিয়ে দেয় তার দল। এমনকি তারকা ক্যাম্পেনারের তালিকা থেকেও সরানো হয় তার নাম। তিনি বারংবার তৃণমূল প্রার্থী দেব ও সুদীপ বন্দোপাধ্যায়কে নিশানা করে বেলাগাম আক্রমণ করেন। পাশাপাশি কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিঠুন চক্রবর্তীকে ‘গদ্দার’ বলেন। তারপর থেকেই ফের চর্চা শুরু হয়। অনেকদিন পর ডান্স ডান্স জুনিয়ারে একসাথে দেখা যায় দেব ও মিঠুন চক্রবর্তীকে। তারপরে দুজনকে দেখা যায় প্রজাপতি সিনেমায়।
সেই সিনেমা নিয়ে বহু চর্চা শুরু হয়েছিল। এমনকি মিঠুন চক্রবর্তী থাকার কারণে নন্দনে জায়গা পায়নি সেই চলচ্চিত্র। তারপর থেকেই দেব বারংবার বলেছে রাজনৈতিকভাবে মিঠুন চক্রবর্তীর সঙ্গে তার মতের অমিল রয়েছে। তবে ব্যক্তিগত স্তরে মিঠুন চক্রবর্তী তার বাবার মতো। তাই তারজন্য দেব নিজের কিডনি দিয়ে দিতে পারে বলে দাবি করেছেন।
সেই ব্যক্তিগত সম্পর্ককে হাতিয়ার করে বারংবার দেবকে কটাক্ষ করেন কুণাল ঘোষ। তাই বারংবার সেই নিয়ে রাজনৈতিক তরজা চলেছে বিভিন্ন মহলে। তবে ঘাটালের বিদায় সংসদকে নিয়ে যতই চর্চা হোক না কেন, তার কোথায় তিনি অনর। অভিনেতাকে সব সময় দেখা গিয়েছে কাউকে আক্রমণ না করে সৌজন্যতা বজায় রাখতে। তবে তাকে নিয়ে সর্বক্ষণ চলতে থাকে চর্চা। পাশাপাশি ঘাটালে তারকা প্রার্থী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার কাছে ‘গদ্দার’ কথার শব্দ মানে একেবারেই অন্য।
কুণাল ঘোষ কটাক্ষ করে জানিয়েছেন, ”দেব মমতা বন্দ্যোপাধ্যায়ের কথারও বিরোধিতা করেছিলেন। বলেছিলেন, মিঠুন চক্রবর্তীকে উনি ‘গদ্দার’ বলে মনে করেন না। এমনকি, ভোটপ্রচারে গিয়ে বিজেপির রাজ্য সভাপতির প্রশংসা করার পরও দল তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয় না।”
দেব জানিয়েছেন, ”কুণালদা আমার সম্পর্কে কী বলেছেন, তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে এটুকু বলতে পারি, আমার কাছে ‘গদ্দার’ শব্দের অর্থ আলাদা। আমার কাছে ‘গদ্দার’ শব্দের অর্থ দলে থেকে, দলের পদে থেকে দলবিরোধী কার্যকলাপ করা। দলের ক্ষতি করা। কেউ দল থেকে বেরিয়ে অন্য দলে গিয়ে বিরূপ মন্তব্য করতেই পারেন। কিন্তু দলে থেকে দলের ক্ষতি করাটাই হল গদ্দারি।”







