সোমবার সকাল থেকে দেশ জুড়ে চলছে পঞ্চম দফার ভোট। পাশাপাশি বাংলায় একাধিক কেন্দ্রে চলছে ভোট গ্রহণ পর্ব। তার মধ্যে অন্যতম স্পর্শকাতর হলো ব্যারাকপুরের লোকসভা কেন্দ্র। প্রতিবারের মতো এবারেও অব্যাহত ব্যারাকপুরের অশান্তি। সিপিএমের এজেন্টকে বুথে বসতে না দেওয়ায় পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে।
ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সব সময় ভোটের আগে এবং পরে উত্তপ্ত থাকে গোটা এলাকা। এমনকি বাদ পরেনি ভোটের দিন। তারমধ্যে এবার অর্জুন সিং ভোটের টিকিট না পাওয়ায় ফের দল বদলায়। গতবার জোড়া ফুল শিবির থেকে পদ্ম শিবিরে যোগ দেয়। তবে ২১-এর বিধানসভা ভোটের পর অবশ্য নিজের দলে ফিরে আসেন অর্জুন। তবে ২৪ লোকসভা নির্বাচনে ফের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটলো। আবারও ফুল বদলানোর ফলে সরগরম হয়ে রয়েছে ব্যারাকপুরের লোকসভা কেন্দ্রে।
এবার আমডাঙার বড়গাছিয়ায় গতকাল রাত থেকেই উত্তেজনা চলছে। তবে সুস্থভাবে ভোট পর্ব সম্পন্ন করতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। তবে আজ সকাল থেকে সেই ছবি কিছুটা পরিবর্তন ঘটে। এমনকি সিআরপিএফ জাওয়ানর সক্রিয়তায় সাধারণ মানুষ ভয় কাটিয়ে গণতান্ত্রিক উৎসবে শামিল হতে উপস্থিত হয়েছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও একটি গ্রামে ভোটারদের আটকানোর অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী ও আমডাঙা থানার ওসি। এরপর ভোটারদের আশ্বস্ত করে ভোটকেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করে রাজ্য পুলিশ। পাশাপাশি গ্রাম জুড়ে টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।







