Uncategorized

সাধু-বিতর্কে বিস্ফোরক প্রধানমন্ত্রী, পালটা সোচ্চার ব্রাত্যও; তুঙ্গে রাজনীতি!

রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সঙ্ঘ, ইসকনের একাংশকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে আলোচনা এখন তুঙ্গে! এহেন আবহেই আবার ভোট প্রচারে ফের রাজ্য সরকারের বিরুদ্ধে আক্রমণ শানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সাধু-বিতর্কে উত্তাল রাজ্য-রাজনীতি। সমালোচনায় সরব হয়েছে বিভিন্ন সংগঠন ও বিরোধী দলগুলি। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে সংস্কৃতি রক্ষা মঞ্চ। পাল্টা সরব ব্রাত্য বসু।

পুরুলিয়া থেকে মোদীর উবাচ, ‘বাংলার সেবা-সংস্কৃতির প্রতি যারা কোনও শ্রদ্ধা রাখে না তাদের আপনাদের ভোটশক্তি দিয়ে এমন সাজা দিতে হবে যাতে ওরা কখনও আমাদের সন্ত, মহন্ত, মহাপুরুষদের অপমান না করতে পারে।’

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি চিঠি পাঠিয়েছেন কার্তিক মহারাজ! মুখ্যমন্ত্রীর বক্তব্যে তাঁর ‘মানহানি’ হয়েছে বলেই চিঠিতে উল্লিখিত আছে। কার্তিকের দাবি, মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনও অর্থ নেই। সম্মানহানির চেষ্টায় তিনি ‘অসত্য’ এবং ‘বিভ্রান্তিকর’ মন্তব্য করেছেন, অভিযোগ এমনই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.