বিনোদন

মস্তিষ্কে রক্তক্ষরণে অসুস্থ সায়ন্তনী মল্লিক, চিকিৎসকদের পরামর্শে বিশ্রামে অভিনেত্রী

স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গেছে অভিনেত্রী সায়ন্তনী মল্লিককে। সম্প্রতি এই ধারাবাহিকের কাজ শেষ করেছেন অভিনেত্রী। এরপর বাড়িতেই থাকাকালীন মাথায় রক্তক্ষরণের ফলে অসুস্থ পরেন তিনি। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে পুরোপুরি বেড রেস্টে রয়েছেন সায়ন্তনী।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিক শেষের পর বাড়িতেই ছুটি কাটাচ্ছিলেন অভিনেত্রী সায়ন্তনী মল্লিক। তাই ছুটির সময় কাটাতে বাড়িতে বসে টিভি দেখছিলেন তারপর ইন্দ্রনীলের সঙ্গে। আচমকাই এই টেলি দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রীর অসুস্থ বোধ করেন। তড়িঘড়ি তাকে এক বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। শারীরিক অবস্থা উন্নতি ঘটায় রবিবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

বর্তমানে অভিনেত্রীকে কোনো রকম বিধি নিষেধে থাকার পরামর্শ দেয়নি চিকিৎসক মহল। তবে তাকে আগামী ১৫ দিন এক্কেবারে বিশ্রামে থাকতে হবে। এই সময়ে তারকা দম্পতি শুধু আশঙ্কা করছে যে তারা সেই সময় বাড়িতেই ছিলেন। যদি শ্যুটিং সেটটা এরকম ঘটনা ঘটতো তাহলে সেটা আরো সমস্যার কারণ হতো। অভিনেত্রীর শারীরিক পরিস্থিতির বিষয়ে জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেতা ইন্দ্রনীল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.