বিনোদনরাজনীতি

বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানে চাঁদের হাট, টলিপাড়ার কারা পেলেন আমন্ত্রণ ?

বাংলায় প্রথমবার ফুটেছে পদ্মফুল। আর তার শপথগ্রহণ অনুষ্ঠান শনিবার অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর দিন। হেভিওয়েট রাজনৈতিক নেতৃত্বরা তো উপস্থিতি থাকবেনই এই শপথ গ্রহণ অনুষ্ঠানে , তবে শিল্পী মহলের কারা উপস্থিত থাকবেন ? সেই নিয়ে ইতিমধ্যেই টলিপাড়ায় জোর চর্চা শুরু হয়েছে ।

কারা আমন্ত্রণ পেলেন ? জানা গিয়েছে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন , গেরুয়া শিবিরেরই নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী । পাশাপাশি যারা বিধায়ক হিসেবে জয়ী হওয়ার পাশাপাশি টলি পাড়ার সঙ্গেও যুক্ত রয়েছেন , যেমন রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, পাপিয়া অধিকারী থেকে শর্বরী মুখোপাধ্যায় , তারাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে। লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে । আমন্ত্রণ পেয়েছেন অভিনেত্রী অঞ্জনা বসু । আমন্ত্রণ পেয়েছেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মমতা শঙ্করও ।

এছাড়াও পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার , পণ্ডিত অজয় চক্রবর্তীকে , পণ্ডিত কুমার বোস , পণ্ডিত তরুণ ভট্টাচার্য এবং নৃত্যশিল্পী সঞ্চিতা ভট্টাচার্য এরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। এছাড়া বাংলার প্রথম সারির আর কোন-কোন তারকা উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে , এখন সেটাই দেখার ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.