নিজস্ব সংবাদদাতা: পাহাড়ের কোলে একটা ছোট্ট ফরেস্ট ভিলেজ রাই তামাং, আলিপুরদুয়ারের কালচিনি ব্লকের মধ্যে অবস্থিত। রাইতামং টি গার্ডেন শেষ করে নদী পেরিয়ে বেশ কিছুটা পাহাড়ের উপরে উঠলে এই গ্রামটি পাওয়া যায়। সর্বমোট প্রায় দেড়শ টি পরিবার এই গ্রামটিতে থাকে। এদের মধ্যে একটি পরিবার বুদ্ধিষ্ট বাকি সবাই হিন্দু এবং এরা সবাই গোর্খা।
দীর্ঘকাল ধরেই এই গ্রামটি শহর থেকে জনবিচ্ছিন্ন অবস্থায় ছিল, ২০১১ তে মমতা ব্যানার্জি সরকারে আসার পর এই গ্রাম বা পাহাড়ের উপরে আরো কিছু গ্রাম আছে, সেই গ্রামগুলিতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করেন। নদী পার করে যে রাস্তাটা দিয়ে পাহাড়ে উঠতে হতো সেই রাস্তাটা পুরোটাই ছিল পাথরের রাস্তা। গত ৪/৫ বছর আগে সেই রাস্তাটি কেও ঢালাই করে দেওয়া হয় এবং বর্তমানে নদী পার করে গাড়িও গ্রামটি অব্দি চলে আসছে।
পূর্বতন সরকারের আমলে এই গ্রামটিতে ওনাদের আঞ্চলিক ভাষায় বুড়া ভাতা বা ওল্ডেজ পেনশন পেত হাতে-গোনা চার থেকে পাঁচজন, বর্তমানে প্রতিটি বয়স্ক মানুষই এই ভাতাটি পাচ্ছেন। এই গ্রামটিতে আলাদা করে রেশন ব্যবস্থা ও চালু করা হয়েছে। এই গ্রামে মানুষের গড় আয়ু অনেকটাই বেশি ৯০, ৯৫ এবং ১০০ পার করা বহু মানুষই এই গ্রামে থাকেন।
বর্তমান সরকার এই ছোট্ট গ্রামটিকে ডেভলপমেন্টের জন্য যথেষ্ট ভাবে সহযোগিতার হাত বাড়িয়েছে। কিন্তু তা সত্বেও আশ্চর্যের বিষয় হল, এই গ্রাম থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস তেমন ভোট পায় না। গ্রামের অধিকাংশ মানুষই এক কথায় মমতা ব্যানার্জির প্রতি কৃতজ্ঞ, কিন্তু ভোটের বেলায় তৃণমূল কংগ্রেসের প্রতি কৃপণ। এখান থেকে ভোটে জিতে আসা বিজেপির সংসদ এখন পর্যন্ত একবারের জন্য এই গ্রামটিতে কিন্তু ভিজিট করতে আসেনি। কিন্তু তা হলেও কেন তৃণমূল কংগ্রেস ভোট পাচ্ছেনা?







