দেশরাজনীতি

দুবছর পর গেলেও নিয়ে যাচ্ছেন ৮৫০০ কোটির উপহার ! মণিপুর সফরে প্রধানমন্ত্রী

১৩ সেপ্টেম্বর দীর্ঘ অপেক্ষার অবসান । অবশেষে মণিপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে দুইবছর পর প্রধানমন্ত্রী মণিপুরে গেলেও , হিংসাবিদ্ধস্ত মণিপুরের জন্য তিনি নিয়ে যাচ্ছেন ৮৫০০ কোটি টাকার উপহার ! খবর এমনটাই ।

২০২৩ সাল থেকেই কুকি মেতেই সংঘাতের জেরে অশান্ত মণিপুর । দুই সম্প্রদায়ের সংঘাতের জেরে , এখনো পর্যন্ত মণিপুরে মৃত্যু হয়েছে , প্রায় ২৬০ জনের। হাজারেরও অধিক মানুষ , এখনো ঘরছাড়া । ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেওয়ার পর থেকে , মণিপুরে চলছে রাষ্ট্রপতি শাসন। এসবের মাঝেই , ১৩ সেপ্টেম্বর , মণিপুর সফর প্রধানমন্ত্রীর ।

মণিপুরের চুড়াচন্দপুর পিস গ্রাউন্ডে সভা করতে চলেছেন প্রধানমন্ত্রী । কিন্তু তার আগেই , সভা নিয়ে জারি করা হয়েছে নির্দেশিকা । নির্দেশিকা অনুযায়ী, প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে হলে , সাথে রাখা যাবে না চাবি, পেন, জলের বোতল, রুমাল, ছাতা, লাইটার, দেশলাই, কাপড়ের টুকরো বা অন্য কোনো ধরনের ধারালো জিনিস । পাশাপাশি সভাস্থলে ১২ বছরের কম বয়সী শিশু ও অসুস্থদেরও আনতে নিষেধ করা হয়েছে । উল্লেখ্য এই সভা থেকেই ৮৫০০ কোটির প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.