কলকাতা

BREAKING: “সকাল সকাল মুখ্যমন্ত্রীর বিশেষ বার্তা! কী লিখলেন মমতা?”

আজ বিপ্লবী যতীন দাসের প্রয়াণ দিবসে তাঁকে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স (টুইটার)-এ পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন—
“মহান স্বাধীনতা সংগ্রামী, বিপ্লবী যতীন দাস-এর আজ প্রয়াণ বার্ষিকী। আমি তাঁকে আমার প্রণাম জানাই। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ৬৩ দিন অনশন করার পর ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর খুব অল্প বয়সে তিনি জেলের মধ্যে মারা যান। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে তাঁকে চিরস্মরণীয় করে রেখেছে।”

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন,
“আমি সবসময় মনে করি, বাংলা ছাড়া এই দেশ স্বাধীন হতো না। ফাঁসির মঞ্চ থেকে আন্দামানের কারাগার পর্যন্ত সর্বত্র বাঙালিরাই সংখ্যাগুরু। দেশের স্বাধীনতার জন্য কী অমানুষিক কষ্ট বাংলার বীর বিপ্লবীরা সহ্য করেছেন, তার জ্বলন্ত উদাহরণ শহীদ যতীন দাস। এটা আমার গর্ব যে, স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক আলিপুর জেলে আমরা একটি মিউজিয়াম করেছি, যেখানে শ্রদ্ধার সঙ্গে এই বীর বিপ্লবীকেও স্মরণ করা হয়েছে।”

উল্লেখযোগ্য, কলকাতার একটি মেট্রো স্টেশনের নামও শহীদ যতীন দাসের স্মৃতির সঙ্গে জড়িয়ে রাখা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.