গত বেশ কিছুদিন ধরে একের পর এক রেল দুর্ঘটনা ঘটেছে। যার ফলে প্রশ্নের মুখে পরেছে রেল নিরাপত্তা। এমনকি অনেক জায়গায় অভিযোগ এসেছে রেল পরিষেবা ঠিকমতো যাত্রীরা পাচ্ছে না বলেই একের পর এক এরকম দুর্ঘটনা ঘটে চলেছে। এবার ট্রেনের রিজার্ভেশন টিকিট বুকিং নিয়ে বড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল কর্তৃপক্ষ। এর টিকিট কাটার জন্য চালু করা হলো নতুন নিয়ম।
ভারতীয় রেলের রিজার্ভেশন টিকিট বুকিং নিয়ে এলো সময়সীমার পরিবর্তন। এতদিন পর্যন্ত নিয়ম ছিল ট্রেনের টিকিট রিজার্ভেশন বুকিং করা যাবে ১২০ দিন অর্থাৎ চার মাস আগে থেকে। তবে এবার সেই নিয়মে এলো পরিবর্তন। ভারতীয় রেলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১২০ দিন আগে থেকে টিকিট বুকিং করা যাবে না। মাত্র ৬০ দিন অর্থাৎ দুই মাস আগে বুক করা যাবে ট্রেনের রিজার্ভেশনের থেকে টিকিট। ভারতীয় রেলের এই নয়া নিয়ম শুরু হবে ১লা নভেম্বর থেকে।







