২০২৫ শুরু হতে না হতেই একের পর এক সুখবর শোনালেন বাংলার সুপারস্টার দেব। বছরের শুরুতেই সমস্ত জটিলতা কাটিয়ে রঘু ডাকাতের মুক্তি পাওয়ার সময়ে ঘোষণা করে দিলেন। পাশাপাশি প্রজাপতি ২। তবে এই সিনেমায় দেবের বিপরীতে নায়িকা হিসেবে কে থাকবে? অভিনেত্রীদের তালিকায় আছে কারা?
বর্তমানে বক্স অফিসে খাদান দাপিয়ে ব্যবসা করছে। এমনকি ২০২৩ সালে প্রজাপতি মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা কুড়িয়েছে। তখনই গুঞ্জন উঠেছিল প্রজাপতি ২ বেরোতে পারে। যা নিয়ে টলিগঞ্জের অন্দরে বেশ জল্পনা চলেছে। এবার সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেব ঘোষণা করে দিল প্রজাপতি ২ মুক্তি পাওয়ার সময় সীমা। এই সিনেমার পার্ট ২তে একই থাকবে গল্পের সিকোয়েন্স। তবে এখনো জল্পনা রয়েছে সিনেমার নায়িকা নিয়ে। এর আগে প্রজাপতির পার্ট ১ দেখা গিয়েছিল অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যকে। তবে এবার গুঞ্জন উঠেছ এই সিনেমার দেখা যেতে পারে পদ্ম পাড়ের অভিনেত্রী তাসনিয়া ফারিন। তবে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে জানা যায়নি কি সিনেমার মূল নায়িকা কে হতে চলেছে।
সোশ্যাল মিডিয়ায় এ বিষয়ে পোস্ট করে অভিনেতা দেব লিখেছেন, ‘২০২৪ এর কিছু অসমাপ্ত গল্প ২০২৫ এ বলা হবে। ভীষণ আনন্দের সঙ্গে ঘোষণা করছি আমাদের পরবর্তী ছবি প্রজাপতি ২।’







