বিনোদন

মৌনী-দিশা সম্পর্ক নিয়ে জল্পনা! সমকামিতার গুঞ্জনে মুখ খুললেন অভিনেত্রী

ব্যক্তিগত জীবন নিয়ে দীর্ঘদিন ধরেই চর্চার কেন্দ্রে রয়েছেন অভিনেত্রী মৌনী রায়। ব্যবসায়ী সূরজ নাম্বিয়া-এর সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর সম্পর্ক ও ব্যক্তিগত পছন্দ নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে অভিনেত্রী দিশা পাটনি-র সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে একাধিক গুঞ্জন সামনে আসে। এবার সেই বিতর্ক নিয়েই প্রকাশ্যে মুখ খুললেন মৌনী।

সম্প্রতি এক জনপ্রিয় পডকাস্টে অংশ নিয়ে অভিনেত্রীকে তাঁর ব্যক্তিগত জীবন ও সমকামিতা নিয়ে ছড়িয়ে পড়া নানা জল্পনা সম্পর্কে প্রশ্ন করা হয়। উত্তরে হাস্যরসের সঙ্গেই মৌনী বলেন, তিনি জানেন ঠিক কোন গুঞ্জনের কথা বলা হচ্ছে। তবে সেই বিতর্কে বিশেষ গুরুত্ব না দিয়ে তিনি নিজের বন্ধুদের প্রতি কৃতজ্ঞতার কথা তুলে ধরেন।

মৌনীর কথায়, জীবনের কঠিন সময়গুলোতে তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরাই সবচেয়ে বেশি পাশে থেকেছেন। বিশেষ করে নারী বন্ধুদের সমর্থনের কথা উল্লেখ করে অভিনেত্রী বলেন, একজন নারীর জীবনে এমন বন্ধু থাকা অত্যন্ত প্রয়োজন, যারা সব পরিস্থিতিতে সাহস ও অনুপ্রেরণা জোগান।

একই সঙ্গে বর্তমান প্রজন্মের মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দেন তিনি। মৌনীর মতে, নারীদের আর্থিক ও মানসিকভাবে স্বনির্ভর হওয়া এখন সময়ের দাবি। আত্মনির্ভরতা এবং আত্মবিশ্বাসই জীবনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন তিনি।

উল্লেখ্য, বিচ্ছেদের পর থেকেই মৌনী ও দিশার সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা জল্পনা ছড়িয়েছিল। যদিও সেই সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন মৌনীর প্রাক্তন স্বামী সূরজ নাম্বিয়ার। এক বিবৃতিতে তিনি স্পষ্ট জানান, তাঁদের বিচ্ছেদের সঙ্গে কোনও তৃতীয় ব্যক্তির কোনও সম্পর্ক নেই। পাশাপাশি খোরপোশ সংক্রান্ত নানা গুঞ্জনকেও তিনি সম্পূর্ণ অসত্য বলে দাবি করেন।

অন্যদিকে, কান চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার সময়ও সমালোচকদের উদ্দেশে মৌনী স্পষ্ট বার্তা দিয়েছিলেন— মানুষ নানা কথা বলবেই, তবে সেই সব মন্তব্যকে তিনি বিশেষ গুরুত্ব দিতে রাজি নন।

মৌনী ও সূরজের এই স্পষ্ট অবস্থানের পর অভিনেত্রী দিশা পটানিকে ঘিরে চলা জল্পনার অবসান ঘটবে বলেই মনে করছে বলিউডের একাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.