রাজ্য

হাইকোর্টে খারিজ কার্তিক মহারাজের বিরুদ্ধে মানহানির মামলা, জরিমানা সব্যসাচী দত্তকে

কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেল ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে দায়ের হওয়া মানহানির মামলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে অশালীন মন্তব্যের অভিযোগে তৃণমূল নেতা সব্যসাচী দত্ত মামলা করেছিলেন। তবে বিচারপতি রাজাশেখর মান্থা ও বিচারপতি অজয়কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ জানায়, মামলাটির কোনও ভিত্তি নেই।

আদালত স্পষ্ট জানায়, এই ধরনের মামলা আদালতের মূল্যবান সময় নষ্ট করছে। তাই শুধু মামলাটি খারিজই নয়, মামলাকারী সব্যসাচী দত্তকে ১১ হাজার টাকা জরিমানাও দিতে হবে। প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দির প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছিলেন কার্তিক মহারাজ। সেই বক্তব্যকে ঘিরেই মানহানির মামলা করেন সব্যসাচী। কিন্তু আদালতের নির্দেশে এবার উল্টে বিপাকে পড়লেন তিনিই।

ঘটনা নিয়ে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সত্যের জয় হয়েছে। বিচারব্যবস্থার উপর আস্থা রাখার মতো জায়গা এখনও রয়ে গেছে।” তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সব্যসাচী দত্ত বা তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। বর্তমানে মুর্শিদাবাদের বেলডাঙা আশ্রমের দায়িত্বে রয়েছেন কার্তিক মহারাজ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.