ক্রাইমজেলা

রাতের অন্ধকারে খুন করা হলো দুই পথকুকুরকে! ক্ষোভ পশুপ্রেমীদের

রাতের অন্ধকারে খুন করা হলো দুই পথকুকুরকে! হুগলির এই ঘটনাকে কেন্দ্র করে , তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । ঘটনায় রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন পশুপ্রেমীরা। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে , তদন্তে নেমেছে পুলিশ ।

হুগলির চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালের সামনে , বুধবার সকালে , মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় দুটি কুকুরকে । স্থানীয়রা সন্দেহের বশে থানার দ্বারস্থ হন । অভিযোগ পাওয়ার পর , তদন্তকারীরা , কুকুর দুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

তারপরেই তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা যায় , সাদা হাফ প্যান্ট পরিহিত একজন ভোরবেলা কুকুরগুলোকে কিছু খেতে দিচ্ছে , আর তারপরেই কুকুরগুলো অসুস্থ হয়ে পড়ে। পরিকল্পনা মাফিক , কুকুরগুলিকে বিষ খাওয়ানো হয়েছে কিনা , তা খতিয়ে দেখছে পুলিশ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.