বিনোদন

দুর্ঘটনার কবলে অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডের স্বামী ভিকি জৈন, হাতে ৪৫টি সেলাই

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডে (Ankita Lokhande)-র স্বামী ভিকি জৈন (Vicky Jain) গুরুতর দুর্ঘটনার কবলে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে হাসপাতালের একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ভিকি। তবে আপাতত স্থিতিশীল রয়েছেন তিনি।

অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু সন্দীপ সিংহ জানিয়েছেন, ভিকির হাতে একাধিক কাচের টুকরো ঢুকে গিয়েছিল। চিকিৎসকরা সেগুলি বের করে তাঁর হাতে দিয়েছেন ৪৫টি সেলাই। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। যদিও ভয়াবহ দুর্ঘটনার পরেও ভিকি ভেঙে পড়েননি। বরং পরিবারের সঙ্গে হাসি-ঠাট্টায় কাটাচ্ছেন সময়।

অঙ্কিতার পাশে পাহাড় হয়ে দাঁড়ালেন অঙ্কিতা
সন্দীপ জানিয়েছেন, দুর্ঘটনার পর টানা ৭২ ঘণ্টা ভিকির পাশে থেকেছেন অঙ্কিতা। এক মুহূর্তের জন্যও তিনি স্বামীকে ছেড়ে যাননি। তাঁর এই শক্তি ও সাহসই ভিকিকে লড়াই করার জেদ দিয়েছে।

অনুরাগীদের বার্তা
সন্দীপের শেয়ার করা পোস্টে বহু অনুরাগী ভিকির দ্রুত আরোগ্য কামনা করেছেন। অঙ্কিতাও স্বামীর পাশে থাকার জন্য বন্ধুকে ধন্যবাদ জানিয়েছেন।

দীর্ঘ ৩ বছরের প্রেমের পর ২০২১ সালে বিয়ে করেন ভিকি ও অঙ্কিতা। ‘বিগ বস’-এর মঞ্চে তাঁদের সম্পর্কে টানাপোড়েনের জল্পনা তৈরি হয়েছিল। তবে পরে সবকিছু সামলে সুখেই সংসার করছেন তারা। সম্প্রতি অঙ্কিতার অন্তঃসত্ত্বা হওয়ার খবরও শোরগোল ফেলে দিয়েছিল বি-টাউনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.