বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে অন্যতম হলো আরিফিন শুভ। যার ঝুলিতে রয়েছে একাধিক জনপ্রিয় সিনেমা। সম্প্রতি তিনি ব্যস্ত রয়েছেন ‘মালিক’ সিনেমার শ্যুটিংয়ে। সেখানে আগুন লেগে আঘাতপ্রাপ্ত হলেন নায়ক। এবার সেই অসুস্থতার শ্যুটিং চালিয়ে যাচ্ছেন অভিনেতা।
বহুদিন ধরেই মালিক সিনেমার শ্যুটিং চলছে। এবার অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও চলছিল এই সিনেমার শ্যুটিং। সেখানেই আচমকা শট চলাকালীন অভিনেতার পায়ে আগুন লেগে যায়। প্রথম দিকে সেই আগুন নিজেই নেভানোর চেষ্টা করে। পরের দিকে ইউনিটের সকলে ছুটে আসে। তৎক্ষণাৎ তড়িঘড়ি তাকে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তাররা জানিয়েছে একটুর জন্য রক্ষা পেয়েছেন নায়ক আরিফিন শুভ। এরই মধ্যে প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দিয়েছে। তবে বর্তমানে অভিনেতা কোনভাবেই শ্যুটিং বন্ধ রাখতে রাজি নয়।
তবে এই আগুনে আঘাত দেশ গভীর বলে জানা গেছে। অভিনেতার জন্য প্রযোজকের যাতে কোন সমস্যা না হয় তার জন্য ক্রমাগত কাজ চালিয়ে যাচ্ছেন। এই সিনেমায় অভিনেতার নায়িকা হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম। বর্তমানে এই খবর ছড়িয়ে পরতেই অভিনেতাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে এপার বাংলা ও ওপার বাংলার অনুরাগীরা। বর্তমানে সবাই বড় পর্দায় মালিক সিনেমায় বাংলাদেশী অভিনেতা আরিফিন শুভর অভিনয় দেখতে।







