‘অ্যানিমাল’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা গিয়েছিল রণবীর কাপুর ও রস্মিকা মান্দানাকে। তবে এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে নজর কেড়েছিলেন তৃপ্তি দিমরি। বহুদিন চর্চায় ছিলেন তিনি। এবার বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা শহীদ কাপুরের সঙ্গে জুটি বেঁধে পর্দা কাঁপাতে আসছেন নায়িকা। সাজিদ নাদিয়াদওয়ালা ও বিশাল ভরদ্বাজের প্রথম যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে এই নতুন জুটি। এমনকি এবার সামনে এলো এই সিনেমার প্রথম ঝলক? তবে কোন সিনেমায় দেখা যাচ্ছে এই চমক?
‘দেবা’ সিনেমায় শেষবারের মতো শাহিদ কাপুরের অভিনয় দেখা গিয়েছিল। তারপরে এখনো সেরকম ভাবে বড় পর্দায় দেখা যায়নি নায়ককে। এবার ফের তিনি নতুন চমক নিয়ে পর্দায় আসতে চলেছেন। এবার বলিউডের এই পাওয়ার প্যাক নায়ককে জুটি বাঁধতে দেখা যেতে চলেছে অন্যতম চর্চিত অভিনেত্রী তৃপ্তি দিমরির সঙ্গে। একইসঙ্গে এই সিনেমায় প্রথমবার যৌথ প্রযোজনা করতে চলেছে সাজিদ নাদিয়াদওয়ালা ও বিশাল ভরদ্বাজ। তাদের এই প্রথম যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে নতুন জুটে। যা নিয়ে এরই মধ্যে দর্শকমহলে তৈরি হয়েছে প্রত্যাশা।
‘ও রোমিও’ সিনেমাতেই জুটি বাঁধতে দেখা যাবে এই দুই জনপ্রিয় তারকাকে। এই সিনেমার প্রথম ঝলকে বোঝাই যাচ্ছে এটা পুরোপুরি অ্যাকশন ভরপুর সিনেমা হতে চলেছে। তবে দর্শকমহল কি দেখতে পাবে না শাহিদ কাপুর ও তৃপ্তি দিমরি রোমান্স? না সেই দিকে দর্শক মহলকে হতাশ করছেন না সিনেমা নির্মাতারা। অ্যাকশনের পাশাপাশি নায়ক-নায়িকাকে চুটিয়ে প্রেম করতেও দেখা যাবে। ‘ও রোমিও’ সিনেমার প্রথম ঝলক প্রকাশ করার পাশাপাশি এই সিনেমার মুক্তির তারিখ ও ঘোষণা করেছে দুই প্রযোজক সংস্থা। এই সিনেমা আগামী বছর অর্থাৎ ২০২৬ সালেই দেখা যাবে । এই সিনেমা ভালবাসার দিবস অর্থাৎ ২০২৬-এর ১৪ই ফেব্রুয়ারি বড় পর্দায় আসবে। এই পাওয়ার প্যাক জুটির এই সিনেমা আগামী দিনে বক্স অফিসে জায়গা করে নেবে বলেই মনে করছে সকলে।







