জেলা

বিদ্যুৎপূষ্ট হয়ে গবাদি পশুর মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, পূর্ব বর্ধমান:-মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎপূষ্ট হয়ে চারটি গবাদি পশুর মৃত্যু হয়। মৃত্যুর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার,মন্তেশ্বর ব্লকের অন্তর্গত পিপলন গ্রামের ক্যানেল পারের মাঠে।

জানা যায়,প্রতিদিনের মতো শুক্রুবার ও গরুগুলি(চারটি )মাঠে চরাতে নিয়ে যাওয়া হয়, আর ঠিক সেই সময় মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারের স্পর্শে তিনটি গাভী ও একটি বাছুর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

গরুর মালিক শ্রীধর বৈরাগ্য বলেন অনেক টাকার ক্ষতি হয়ে গেছে।

সরকারি ক্ষতিপূরণের আশায় রয়েছেন তিনি।

পিপলন গ্রাম পঞ্চায়েত উপপ্রধান অমল দাস বলেন, খুবই দুর্ভাগ্যজনক ঘটনা। ওই গো পালক যাতে ক্ষতিপূরণ পায় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপপ্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.