জেলা

বিবাহের আগেই বিসর্জন ! পিকআপ গাড়ির ধাক্কায় মৃত ৩

ছত্তিশগড়ের বলরামপুরের শংকরগড় থানা সংলগ্ন চিরাই ঘাট অঞ্চলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছড়ালো উত্তেজনা। আচমকা আগত দ্রুতগতির পিকআপ গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
সূত্রের খবর, দুর্ঘটনাটি ঘটে শংকরগড়-কুসুমি প্রধান সড়কে। নিহতদের মধ্যে ফুলসাই কোটপালি গ্রামের খেলসাই এবং ভান্ডারি জগিমা পটনার এক যুবক আছেন।
জানা যায়, তারা বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে ভয়ংকর দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার খবর পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। শংকরগড় থানার পুলিশ অজ্ঞাত পিকআপটির সন্ধানে তদন্ত চালাচ্ছ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.