জেলা

অতি বর্ষণে বিপর্যস্ত উত্তর ২৪ পরগনা! সবজির দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ দিশেহারা

আজ সকাল ১০টা পর্যন্ত বসিরহাট মহকুমা থেকে সুন্দরবনের বিভিন্ন অংশে প্রায় ৯৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে।

এই লাগাতার বর্ষণে উত্তর ২৪ পরগনার তিনটি পৌরসভা ও দশটি ব্লকে সবজি খেতে জল জমে গিয়েছে। বহু জায়গায় এক হাঁটু জল। তার প্রভাব পড়েছে বাজারে।

সবজির দাম এক ধাক্কায় তিনগুণ বেড়ে গেছে!

পটল: ২০ টাকা থেকে বেড়ে ৬০ টাকা

ঝিঙে: ৩০ টাকা থেকে ৭০ টাকা

উচ্ছে: ৩০ থেকে ৭০ টাকা

কাঁচালঙ্কা: ৫০ থেকে ১০০ টাকা

বরবটি, কাকরোল, বেগুন, কুমড়ো – সবই নাগালের বাইরে

সাধারণ মানুষ বলছেন, আগে যেখানে ৫০০ গ্রাম-১ কেজি কিনতেন, এখন ১০০-২০০ গ্রাম কিনতেই হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে তুলনামূলকভাবে মাছের দাম কিছুটা কম থাকায় অনেকেই মাছেই ভরসা রাখছেন।

স্থানীয় কৃষকেরা বলছেন, এভাবে বৃষ্টি চলতে থাকলে ফসলের যোগান আরও কমবে, আর বাজারের আগুন আরও জ্বলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.