২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত ব্ল্যাকপুল ভিক্টোরিয়া হাসপাতালে একাধিক মহিলা সহকর্মীর ওপর যৌন হেনস্থা চালানোর অভিযোগে দোষী সাব্যস্ত হলেন কার্ডিও ভাস্কুলার সার্জন অমল বসু। অভিযোগ প্রমাণিত হওয়ার পরে প্রেস্টনের ক্রাউন কোর্ট তাঁকে ছ’বছরের কারাদণ্ড দেয়।
প্রথম অভিযোগটি আসে ২০২২ সালে, এক মহিলা সহকর্মী প্রেস্টন আদালতে দায়ের করলে আরও কয়েকজন মহিলা একে একে তাদের অভিজ্ঞতা জানান। আদালতে গোপন জবানবন্দি দেওয়া নারীসহকর্মীরা জানিয়েছেন, অমল তাঁর পদের জোরে হোয়াট্সঅ্যাপ গ্রুপে অশ্লীল বার্তা পাঠাতেন, কাউকে ‘টাটকা মাংস’ বলে সম্বোধন করতেন এবং শরীরের বিভিন্ন অংশ নিয়ে অশালীন মন্তব্য করতেন। শারীরিক নিগ্রহেরও অভিযোগ রয়েছে। অনেকেই ভয়ে মুখ খুলতে পারেননি, কেউ কেউ চাকরিও ছাড়তে বাধ্য হয়েছেন।
অমল আদালতে দাবি করেছিলেন, তার সবকিছু ‘নিছক মজা’। তবে প্রমাণিত হওয়ার পর আদালত তাকে দোষী ঘোষণা করেন। মোট পাঁচ জন নারী ১২টি অভিযোগ দায়ের করেছেন, যা পাঁচ বছরের মধ্যে ঘটেছে।
অমলের পরিচয় নিয়ে নানা বিতর্কও তৈরি হয়েছে। গত মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিলেতে সফরের সময় অক্সফোর্ডের কেলগ্স কলেজে বক্তৃতার সময় এক অংশে প্রতিবাদ হয়। অভিযোগ উঠেছে, এই বিক্ষোভে অমল বসুর উপস্থিতি ছিল। তবে কোনও প্রমাণিক ছবি বা ভিডিও এখনও প্রকাশিত হয়নি।
পাঁচ বছরের নীরব অত্যাচারের পরে আদালতের রায়, অমল বসুর জন্য নতুন অধ্যায় হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে।







