নিজস্ব সংবাদদাতা: সোমবার 22/05/23. জরুরি মেরামতের জন্য ২২৮৯৫ আপ হাওড়া পুরি এবং ২২৮৯৬ ডাউন পুরি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন বাতিল করল রেল দপ্তর। দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তি জারি করে গতকালকেই জানানো হয়েছে। যে সব যাত্রীর টিকিট সোমবারের বন্দেভারত এক্সপ্রেসে ছিল তাদের পুরো অর্থ ফেরৎ দেওয়া হবে বলে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশনের পক্ষ থেকে ঘোষনা করা হয়েছে।
কারন হিসেবে জানা যায়। নির্ধারিত সূচী অনুযায়ী গতকাল পূরী থেকে হাওড়া আসার সময় ওড়িশার জাজপুর ষ্টেশানের কাছে প্রবল ঝড়ের ফলে বন্দেভারত ট্রেনের সামনের অংশে গাছের ডাল ভেঙে পড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছে এই বন্দেভারত এক্সপ্রেস। তা মেরামত করতেই আজ বন্ধ রাখা হয়েছে এই ট্রেনটি।







