বিনোদন

দুর্গাপুজোর আগে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের রায় বহাল রাখল ইডি আদালত

প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে একের পর এক রাজনৈতিক নেতার নাম। এবার সেই মামলায় নাম উঠে এসেছে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। গত বছর তাঁর বোলপুরের বাড়ি থেকে ইডি বাজেয়াপ্ত করে লক্ষাধিক টাকা। এরপর ইডি আদালত গত বৃহস্পতিবার ও শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল তদন্তকারী সংস্থা। তারপরই মাঙ্গলবার এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে তা পিছিয়ে বুধবার হয়েছে।

গত বছরের মার্চ মাসে কারামন্ত্রীর বোলপুরের বাড়িতে তল্লাশি অভিযান করেছিল ইডি আধিকারিকেরা। সেই অভিযানে বাজেয়াপ্ত হয়েছিল ৪১ লক্ষ টাকা। শনিবারের শুনানিতে বিচারপতি শুভেন্দু সাহা প্রশ্ন তোলেন ইডি সেই সময় নিজেদের হেফাজতে কেন নেয়নি। ইডি’র আইনজীবের দাবি, সেই সময় তাকে গ্রেফতার করলে অন্যান্য অভিযুক্ত ব্যক্তিরা সতর্ক হয়ে যেত। যার ফলে তারা প্রমাণ খুঁজতে ব্যর্থ হতো। তবে ইডি বর্তমানে সমস্ত তথ্য সংগ্রহ করেছে বলে দাবি করে। এরপর সেইদিনই সাত দিনের হেফাজতের চেয়ে আদালতে আবেদন জানায় তদন্তকারীদের আইনজীবী।

তবে পাল্টা ইবি হেফাজতের আবেদনের বিরোধিতা করে কারামন্ত্রী আইনজীবী প্রশ্ন তুলেছে, চার্জশিট জমা দেওয়ার পরে পেছন ফিরে কি তদন্ত করবে? ২ পক্ষের সবার জবাব শেষ হওয়ার পর মঙ্গলবার দুপুর ২টো থেকে ফের শুনানি শুরু হওয়ার কথা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের ফলে মঙ্গলবারের পরিবর্তে বুধবার শুনানি হয়। সেখানেই ভারপ্রাপ্ত বিচারপতি কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার জামিনের নির্দেশ বহাল রাখেন। তবে আগামী ২ দিন সকাল ১১ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদে জন্য ইডির মুখোমুখি হতে হবে তাকে। তারপরেও দুর্গোৎসব শেষ না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের কারা মন্ত্রীর বিরুদ্ধে কোনরকম কড়া পদক্ষেপ নিতে পারবে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.