স্বাধীনতা দিবসের গভীর রাতে চিরতরে মাতৃহারা হলেন বাংলার নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। শুক্রবার নিজের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে সেই শোকের খবর জানালেন তিনি। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অভিনেত্রীর মা যুথিকা গঙ্গোপাধ্যায় ক্যানসারে আক্রান্ত ছিলেন। কিন্তু এই যুদ্ধে হেরে গেলেন যুথিকাদেবী। তিনি চিরতরে ছেড়ে গেলেন ইহলোককে।
শুক্রবার রাতেই অভিনেত্রী তার মায়ের শেষকৃত্য সম্পন্ন করেছিলেন। তিনি জানিয়েছেন, এর আগেও অসুস্থতার কারণে যূথিকাদেবীকে একাধিকবার হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। মাকে চিরতরে চলে যেতে দেখে শোকাহত রূপা গঙ্গোপাধ্যায় ও তার আত্মীয় ও অনুগামীরা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রূপা তাঁর মায়ের সাথে কাটানো কিছু বিশেষ মুহুর্তের কথা তুলে ধরেন।







