জেলা

দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান দাঁতনে

নিজস্ব সংবাদদাতা :অনুপম জানা:

ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের আপসহীন ধারার বিপ্লবী , মহান স্বাধীনতা সংগ্রামী দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের প্রয়াণ শতবর্ষ উদযাপন উপলক্ষে *দাঁতন সোশিও কালচারাল ফোরামের* উদ্যোগে আজ শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান হল মানবকল্যাণ কেন্দ্রে। অংকন প্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা হয়, এরপর বক্তব্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এলাকার ছাত্রছাত্রীরা। শ্রদ্ধাজ্ঞাপন এই অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ব্রতীন দাস মহাশয়। এই অনুষ্ঠান থেকে *চিত্তরঞ্জন দাশ প্রয়াণ শতবর্ষ উদযাপন কমিটি* ও গঠিত হয়। এলাকার বিশিষ্ট ব্যক্তি সহ প্রায় ৭০ জন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে উপস্থিত ছিল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.