রাজনীতি

ডায়মন্ড হারবারের প্রতিটি ঘরে পৌঁছে গেল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পুজোর উপহার

২৪-এর লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে রেকর্ড ভোট জয়লাভ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সালের এই কেন্দ্রে সাংসদ হওয়ার পর থেকেই প্রতিবছর দুর্গোৎসবের আগে নিজের কেন্দ্রের প্রতিদিন দুস্থ ও প্রবীণ নাগরিকের কাছে উপহার পৌঁছে দেন। এবারও ঠিক দুর্গোৎসবের প্রাক্কালে ডায়মন্ডহারবারের প্রতিটি ঘরে পৌঁছে গেল সাংসদের উপহার।

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, তাই চারিদিকে উৎসবের আনন্দে মেতে উঠেছে আপামোর বাঙালি। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হয়ে আসার পর থেকেই এক নতুন প্রথা শুরু করেছেন। প্রতিবছর পূজোর উপহার হিসেবে ডায়মন্ড হারবারের ৭টি বিধানসভা‌ কেন্দ্রের প্রতিটি বাড়িতে তিনি উদ্যোগ নিয়ে পৌঁছে দেন পূজোর উপহার। সেই তালিকায় রয়েছে ডায়মন্ড হারবার, ফলতা, বিষ্ণুপুর, সাতগাছিয়া, বজবজ, মহেশতলা ও মেটিয়াব্রুজ। এমনকি প্রতি বিধানসভার জন্য ধার্য করা হয়েছে প্রায় ৭০ হাজার উপহার।

সেই পূজোর উপহারের মধ্যে থাকছে শাড়ি, ধুতি, লুঙ্গি ও গেঞ্জি সহ সাংসদের শুভেচ্ছা বার্তা লেখা কার্ড। ডায়মন হারবারের সাংসদ তথা তৃণমূলের সেকেন্ড ম্যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জোর কদমে তৃণমূল নেতৃত্বের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছে সেই উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য। এই পুরো কর্মসূচি সুস্থভাবে সম্পন্ন করতে তদারকির জন্য তৈরি হয়েছে এক প্রতিনিধিদল। এই কর্মসূচির জন্য তৈরি হওয়া প্রতিনিধি দলে রয়েছেন সাংসদ প্রতিনিধি তথা ডায়মন্ড হারবারের পর্যবেক্ষক শামিম আহমেদ, বিধায়ক পান্নালাল হালদার, চেয়ারম্যান প্রণব দাস, ভাইস চেয়ারম্যান রাজর্ষি দাস সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.